logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বাংলাদেশের  প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর সাথে ফোবানা  নেতৃবৃন্দের মত বিনময়

বাংলাদেশের  প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর সাথে ফোবানা  নেতৃবৃন্দের মত বিনময়

প্রকাশিত হয়েছে : ৮:৩২:০১,অপরাহ্ন ৩০ মার্চ ২০২৪ | সংবাদটি ৮৩২ বার পঠিত

জুয়েল সাদত :

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান এবং এটর্নি জেনারেল জনাব এ এম আমিন উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি এক রাষ্ট্রীয় সফর এবং তদসংক্রান্ত কাজে যুক্তরাষ্ট্রে এসেছেন। এই প্রতিনিধি দলে আরো যারা যোগ দিয়েছেন, তারা হলেন- বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর হাই কোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব  শেখ হাসান আরিফ এবং বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় সচিব, জনাব মোহাম্মদ গোলাম সারওয়ার। এছাড়াও ব্যক্তিগত সফরে আগত এবং ওয়াশিংটনে অবস্থানরত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর হাই কোর্ট  বিভাগের মাননীয়া বিচারপতি ম্যাডাম ফাহমিদা কাদেরও এই আয়োজনে যোগ দিয়ে অনুষ্ঠানটিকে আরো অর্থবহ করে তোলেন।  বিগত কয়েকদিনে এই প্রতিনিধি দল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট-এর হিয়ারিং এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান আমেরিকার প্রধান বিচারপতি জনাব জন রবার্টসের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন ও দুই দেশের বিচার ব্যাবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলাপ আলোচনা করেন। উল্লেখ্য,  যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের কোন প্রধান বিচারপতির এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। 

বাংলাদেশ থেকে আগত এই বিশেষ প্রতিনিধি দলের সম্মানে গত বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ সন্ধ্যায় ভির্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে  ফোবানার কেন্দ্রীয়  কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীরের বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেলো একটি বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও যোগ দিয়েছিলেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ (কমার্স মিনিস্টার এবং ফার্স্ট সেক্রেটারী), স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব এবং ফোবানা হোস্ট কমিটির প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার, ওয়াশিংটন ইউনিভার্সিটি  অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর এবং চেয়ারম্যান, জনাব আবুবকর হানিপ,  টেকনাফ টেকনোলজির প্রেসিডেন্ট ফয়সল কাদের, ৩৮তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী জনাব আবু রুমী, ফোবানা হোস্ট কমিটির চীফ কোঅর্ডিনেটর জনাব এন্থনি পিউস গোমেজ, ফোবানা হোস্ট কমিটির কালচারাল চেয়ারম্যান তাসকিন বিন্তে সিদ্দিকী, ফোবানা এক্সেকিউটিভ কমিটির সদস্য জনাব টিএম আলম, ফোবানা হোস্ট কমিটির কো-কনভেনর জনাব শামছুদ্দিন মাহমুদ, ধ্রুপদের কর্ণধার জনাব  হিরণ চৌধিরী, বাই এর প্রেসিডেন্ট জনাব শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনি ফোরাjm‍মের প্রেসিডেন্ট জনাব কাইয়ুম খান, সুরবিতানের কর্ণধার বুলবুল ইসলাম, ফোবানা হোস্ট কমিটির উপদেষ্টা জনাব  মাহমুদুন নবী বাকী, জনাব মোহাম্মদ সফিকুল আজম আজাদ, এডভোকেট অমর ইসলাম, এডভোকেট কাজী স্বপন, এটর্নি রাশেদা হক নীপু , এটর্নি  ক্রিস্টফার জেনেরাস, বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের লিগ্যাল এডভাইজার জনাব নূরান চৌধুরী, ফোবানা হোস্ট কমিটির আইটি কন্সালট্যান্ট জনাব শাহাদত হোসেন  সহ ওয়াশিংটন মেট্রো এলাকার আরো বেশ কিছু গন্যমান্য সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

প্রথমেই বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন অনুষ্ঠানের সঞ্চালক এন্থনি পিউস গোমেজ। এর পর ফুল দিয়ে সম্মানিত অতিথিদের অভ্যর্থনা ও স্বাগত জানানো হয়ে। অতঃপর অনুষ্ঠানের আয়োজক ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এটর্নি মোহাম্মদ আলমগীর আগত অতিথীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং তার বক্তব্যে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে বলিষ্ঠ ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করে তাদের অভিনন্দন জানান এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজনে যোগ দেবার জন্য। এছাড়া ওয়াশিংটনে লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ৩৮তম ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবার জন্য মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে আমন্ত্রণপত্র প্রদান করেন, এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেবার জন্য মাননীয় এটর্নি জেনারেল আমিন উদ্দিনকে ফোবানা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবার জন্য আমন্ত্রণপত্র প্রদান করেন।  

এর পর বক্তব্য রাখতে গিয়ে মাননীয় এটর্নী জেনারেল জনাব এ এম আমিন উদ্দীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রথমেই সকল প্রবাসীদের বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য বিশেষ অনুরোধ জানান। তিনি বাংলাদেশের উন্নয়নধারার উপর আলোকপাত করে উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই, এগিয়ে গিয়েছে অনেক দূর। তিনি বলেন, ‘তলাবিহীন ঝুড়ি’র অবস্থান থেকে বেড়িয়ে বাংলাদেশ আজ এক মজবুত ভিত্তিভূমিতে এসে দাঁড়িয়েছে। তাই দেশের উন্নয়নে সবার ভূমিকা রক্ষা প্রয়োজন। 

এর পর বক্তব্য রাখেন প্রধান বিচারপতি, মাননীয় ওবায়দুল হাসান। তিনি প্রবাসীদের অবস্থান, কাজ  ও ভূমিকার ভূয়সী প্রশংসা করে উল্লেখ করেন যে, সকল প্রবাসীই বাংলাদেশের সম্পদ। জীবিকার তাগিদে প্রবাসী হলেও শেকড়কে ভূলে না গিয়ে প্রবাসের মাটিতে বাংলাদেশকে এবং বাংলাদেশের ভাবমূর্তিকে আরো ব্যাপকভাবে তুলে ধরার অনুরোধ জানান তিনি।  তিনি বলেন, প্রবাসী হলেও দেশকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হবে সেবিষয়ে প্রবাসীদের ভাবতে হবে এবং যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।  তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়েছে, তাই প্রবাহমান উন্নয়নধারায় প্রবাসীদের ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। এছাড়া প্রবাসীদের ভূমিকা দুই দিকেই গুরুত্বপূর্ণ-  একদিকে যেমন  দেশের সন্তান হিসেবে দেশের প্রতি রয়েছে দায়িত্ব এবং কর্তব্য, তেমনি এদেশের স্থায়ী বাসিন্দা বা নাগরিক হিসেবে এদেশের প্রতিও রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ এই দেশ প্রবাসীদের দিয়েছে একটি উন্নত জীবন। তিনি আরো উল্লেখ করেন যে, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে, তরুণ প্রজন্মকে  আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার গৌরবান্বিত ইতিহাস সম্পর্কে জানাতে হবে, যেন শেকড়ের সাথে তাদের এক দৃঢ় বন্ধন গড়ে উঠে। সবশেষে তিনি উপস্থিত সবাইকে এবং আয়োজক ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এটর্নি মোহাম্মদ আলমগীরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে সবার মঙ্গল কামনা করে তার মূল্যবান বক্তব্যের সমাপ্তি টানেন। 

‍ 

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top