logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. পাকিস্তান বিশ্বের অন্যতম ‘বিপজ্জনক’ দেশ: বাইডেন

পাকিস্তান বিশ্বের অন্যতম ‘বিপজ্জনক’ দেশ: বাইডেন

প্রকাশিত হয়েছে : ৬:৩৭:২০,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২২ | সংবাদটি ২৪৫৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:
পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই দেশটি পারমাণবিক অস্ত্র রেখেছে।

পাকিস্তান সম্পর্কে তার এমন মন্তব্য শনিবার (১৫ অক্টোবর) প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

মন্তব্যটি শনিবার প্রকাশ্যে এলেও জো বাইডেন মন্তব্যটি করেছেন গত বৃহস্পতিবার। ওই দিন ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। অনুষ্ঠানে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে একটি প্রতিলিপি প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে। সেখানেই জো বাইডেনের পাকিস্তান সম্পর্কিত বক্তব্যটি পাওয়া গেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং দেশগুলো তাদের জোটের ব্যাপারে পুনর্বিবেচনা করছে। আমি বিশ্বাস করি, বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এটি কোনো তামাশার বিষয় নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে তাকিয়ে আছে এটি দেখার জন্য যে পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি আমরা কীভাবে মোকাবিলা করি।

বাইডেন আরও বলেছেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যা আগে কখনো ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, ‘আপনারা কেউ কি ভেবেছিলেন, আপনাদের সামনে একজন রুশ নেতা থাকবে? কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন, যেখানে চীন রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করবে?’

এ বিষয়ে শনিবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররম দস্তগির বৃহস্পতিবার দেওয়া বক্তৃতায় বাইডেনের পাকিস্তান নিয়ে করা মন্তব্যকে ‘ভিত্তিহীন’ অ্যাখ্যা দিয়ে খারিজ করে দিয়েছেন।

তিনি বলেছেন, ‘একবার নয়, একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রশস্ত্র পরীক্ষা করে দেখেছে এবং বলেছে, আমাদের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিরাপদ। এর (পারমাণবিক অস্ত্র) জন্য প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা নেওয়া আছে।’

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা বাইডেনের এ মন্তব্য নিয়ে ইতিমধ্যে মাঠ গরমও করে ফেলেছেন। ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বলে কয়েক মাস ধরেই অভিযোগ করে যাচ্ছে দলটি।

পিটিআই নেতা, সাবেক মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারি ‘জঘন্য মন্তব্যের’ জন্য বাইডেনকে ক্ষমা চাইতে বলেছেন।

তিনি টুইটারে লিখেছেন, ‘পারমাণবিক যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য হুমকি, কারণ সেসব পারমাণবিক অস্ত্রের ওপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ২০১৭ সালে একটি বি৫২ বোমারু বিমান ৬টি তাজা পারমাণবিক অস্ত্র নিয় উড়াল দিয়েছিল, অথচ কয়েক ঘণ্টা কেউ ব্যাপারটা সম্বন্ধে জানতেই পারেনি। যুক্তরাষ্ট্রকে ‘দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক শক্তিধর পরাশক্তি’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনাদের প্রবণতাই হচ্ছে বিশ্বব্যাপী ক্ষমতা বদলে আর সমুদ্রগুলোর সামরিকায়নের মধ্য দিয়ে বিশ্বজুড়ে হস্তক্ষেপ করা। আপনারাই গুয়ান্তানামো, আবু গারিব, বাগরামে নিরাপত্তা হেফাজতে নির্যাতনকেন্দ্র খুলেছেন। যেভাবে বন্দুকধারীরে তাণ্ডব বাড়ছে, তাতে এমনকী আপনাদের নিজেদের জনগণও নিরাপদ নয়। খানিকটা তো লজ্জা থাকা উচিত, বাইডেন!’

আরেক টুইটে পিটিআইয়ের এ নেতা বাইডেনের ‘তীর্যক মন্তব্যের’ পাল্টায় নীরব থাকা পাকিস্তানের সেনাবাহিনী ও ‘আমদানি করা সরকারের’ প্রবল সমালোচনা করেছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top