logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে : ১০:৪৮:৫৩,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ২৫২৩ বার পঠিত

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা জারি করেছিলেন দেশটির ওপর, প্রেসিডেন্ট জো বাইডেন সেই নিষেধাজ্ঞাসমূহ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর আল জাজিরা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ভিয়েনায় ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের প্রতিনিধিদের আলোচনা বর্তমানে যে অবস্থায় আছে, তা আরও এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই এটি কার্যকর হবে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন এই ছয় রাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ন্ত্রণ চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জ্যাকোপা) স্বাক্ষর করে ইরান। এই চুক্তি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

জ্যাকোপার শর্ত ছিল, ইরান ধীরে ধীরে পরমাণু প্রকল্প থেকে সরে আসবে এবং এর পরিবর্তে দেশটির বিরুদ্ধে যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া হবে।

কিন্তু শুরু থেকেই জ্যাকোপা চুক্তির বিরোধিতা করে আসছিল ইরানের চিরবৈরী হিসেবে পরিচিত দুই দেশ সৌদি আরব ও ইসরায়েল। সেই পথ ধরে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্যাকোপাকে ‘ত্রুটিপূর্ণ, ‘একপেশে’, ‘এর কোনও ভবিষ্যৎ নেই’ ইত্যাদি অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান; এবং ইরানের ওপর আরোপ করেন একরাশ নতুন নিষেধাজ্ঞা।

যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে। পাশাপাশি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে দেশটির অর্থনীতি। আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রেও সমস্যায় পড়ে ইরান। ফলে, চুক্তিতে অচলাবস্থা সৃষ্টি হয় এবং কার্যত সুতোয় ঝুলতে থাকে জ্যাকোপা।

২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর জো বাইডেন বলেছিলেন, তিনি জ্যাকোপা চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে আগ্রহী।

সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেনও; ২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয় জ্যাকোপায় স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিদের।

কিন্তু বৈঠকে মতবিরোধ দেখা দেয় দুই পক্ষের মধ্যে। ইরানের প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি করা হয়- জ্যাকোপা চুক্তিকে কার্যকর করতে হলে প্রথমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

জবাবে যুক্তরাষ্ট্রসহ চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলোর প্রতিনিধিরা জানিয়ে দেন- ইরান চুক্তির শর্তগুলো মেনে নিতে সম্মত হলেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। দুই পক্ষের এই মতবিরোধে ফের শুরু হয় অচলাবস্থা।

আল জাজিরাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সংলাপ চলছে। খুব শিগগিরই এটি শেষ হবে এমন কোনো লক্ষণ আপাতত নেই। কিন্তু অনন্তকাল ধরে আমরা এই সংলাপ চালিয়ে যেতে পারি না। বর্তমানে আলোচনা যে পর্যায়ে আছে, তাকে এগিয়ে নিতেই নিষেধাজ্ঞার বিষয়ে একটি সিদ্ধান্তে আসার প্রয়োজন ছিল এবং বাইডেন প্রশাসন জ্যাকোপাকে পুনরায় কার্যকর করতে আন্তরিকভাবেই আগ্রহী।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top