গোলাপগঞ্জে প্রবাস যাত্রীসহ নতুন ৫ জন করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৫৫,অপরাহ্ন ২১ জুলাই ২০২০ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নতুন আরও ৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন প্রবাস যাত্রীও রয়েছেন।
এনিয়ে গোলাপগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৯১ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি জানান, উপজেলায় এ পর্যন্ত ১৪৩২ জনের স্যাস্পল সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত ১৯১ জন, নতুন ১ জনসহ সুস্থ্য হয়েছেন ১১৪ জন, আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন ৬৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের সাইমুন রহমান (২০), একই পরিবারের জুলি বেগম (৪০), ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের প্রবাস যাত্রী নুর মোহাম্মদ শাহ আনহার (২৬), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রাণাপিং এলাকার অনিমা চৌধুরী (১০), ফুলবাড়ি ইউপির হাজীপুর গ্রামের মো. জিল্লুর রহমান (৪৩)।






