logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. ‌গোলাপগ‌ঞ্জে নদী ভাঙ্গন থে‌কে শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় প্রবাসীর খোলা চি‌ঠি

‌গোলাপগ‌ঞ্জে নদী ভাঙ্গন থে‌কে শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় প্রবাসীর খোলা চি‌ঠি

প্রকাশিত হয়েছে : ১:১০:৪৫,অপরাহ্ন ০৯ জুলাই ২০২০ | সংবাদটি ৮৭৬ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: সি‌লে‌টের গোলাপগঞ্জ উপ‌জেলার‌ কু‌শিয়ারা তীরবর্তী প্রাচীনতম বিদ‌্যা‌পীঠ পনাইরচক উচ্চ বিদ‌্যালয় নদীর করাল গ্রা‌সে হুম‌খির সম্মুখীন। যে কোন সময় নদীগ‌র্ভে চ‌লে যে‌তে পা‌রে কু‌শিয়ারা পা‌রের একমাত্র এ বিদ‌্যালয়‌টি।

প্রাচীন বিদ‌্যালয়‌টি রক্ষায় স্থানীয় এক যুক্তরাজ‌্য প্রবাসী শুধুর প্রবাস থে‌কে নিজ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান বরাবর এক‌টি খোলা চি‌ঠি লি‌খে‌ছেন। এ‌তে তি‌নি বিদ‌্যালয়‌টি নদীর করাল গ্রাস থে‌কে রক্ষায় উ‌দ্যোগ নেয়ার আহবান জা‌নি‌য়ে‌ছেন।

বর্তমান এ‌ ক‌রোনা মহামা‌রি‌তে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান‌কে নদী ভাঙ্গ‌ন থে‌কে রক্ষায় উপ‌জেলার শরীফগঞ্জ ইউ‌নিয়ন চেয়ারম‌্যার এম এ মু‌মিত হিরা বরাবর ‌খোলা চি‌ঠি‌টি লি‌খেছেন এ বিদ‌্যাল‌য়ের প্রাক্তন ছাত্র, ইউ‌নিয়‌নের মে‌হেরপুর গ্রা‌মের বা‌সিন্দা, যুক্তরাজ‌্য প্রবাসী ম‌তিউর রহমান ম‌তিন।

ইউ‌নিয়ন চেয়ারম‌্যান বরাবর লেখা চি‌ঠি‌টি পাঠক‌দের জন‌্য হুবহু তু‌লে ধরা হল-

বরাবর,
জনাব, এম.এ মুমিত হিরা, চেয়ারম্যান, ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ, গোলাপগঞ্জ, সিলেট।
জনাব, আসসালামু আলাইকুম। আশাকরি আপনি ভালো ও সুস্থ আছেন।

আমি, মতিউর রহমান মতিন, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার আপনার নির্বাচনী এলাকা ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের অন্তর্গত মেহেরপুর গ্রামের বাসিন্দা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আপনার সমীপে খোলা চিঠি প্রেরণ করছি।
জনাব, চেয়ারম্যান সাহেব আমাদের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে আপনি ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের কাংখিত উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এইজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বা আমরা যারা প্রবাসে বসবাস করছি আমাদের মন সর্বদা জন্মভুমি তথা নিজ এলাকার জন্য ব্যাকুল থাকে। ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের সন্তান হিসাবে এই অঞ্চলের প্রতি সব -সময় আলাদা একটি টান অনুভব করি। আমি, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী হিসাবে কুশিয়ারা নদীর ভাঙনের করাল গ্রাস থেকে এতদঞ্চলের জ্ঞান অর্জনের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান পনাইরচক উচ্চ বিদ্যালয়টি রক্ষায় আপনার সুদৃষ্টি ও ভুমিকা কামনা করছি। আমাদের প্রানের এই বিদ্যাপীঠ রক্ষায় আমাদের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আপনি আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব কে নিয়ে কোনও উদ্যোগ নিয়েছেন কিনা জানালে খুশি হবো । যেহেতু আপনি আমাদের অবহেলিত শরীফগঞ্জ ইউনিয়নের কাংখিত উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমি বা আমরা আপনাকে নিয়ে কুশিয়ারা নদীর ভাঙনের করাল গ্রাস থেকে আমাদের বিদ্যা শিক্ষার প্রাচীন আতুর ঘর পনাইরচক উচ্চ বিদ্যালয়টি রক্ষার জন্য দেশে -বিদেশে কর্মপন্থা হাতে নিতে চাই।

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, গত বছর মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন সফরকালীন সময়ে আমরা যুক্তরাজ্যে বসবাসকারী শরীফগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষে আমাদের প্রানের বিদ্যাপীঠ নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য স্মারকলিপি প্রদান করেছি। এছাড়া ও আমরা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের নিকট ও স্মারকলিপি প্রদান করেছি। আমি এই এলাকার একজন সন্তান হিসাবে আপনার কাছে সবিনয় জানতে চাইছি ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আপনি নদী ভাঙনের করাল গ্রাস থেকে আমাদের বিদ্যা শিক্ষার আতুর ঘর রক্ষায় কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? যদি নিয়ে থাকেন তাহলে আপনার নেওয়া পদক্ষেপের কতঠুকু অগ্রগতি হয়েছে জানালে অত্যন্ত খুশি হবো। আমরা আপনার নেতৃত্বে দেশে-বিদেশে আমাদের প্রানের বিদ্যাপীঠটি রক্ষার জন্য ক্যাম্পেইন শুরু করতে চাই।

আশাকরি আপনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করিবেন। আমরা চাই যুগ-যুগ ধরে জ্ঞানের মশাল জ্বালানোর জন্য ঐতিহ্যবাহী ও প্রানের এই বিদ্যাপীঠ অবহেলিত জনগোষ্ঠীকে আলোকিত করুক। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই ইতি টানছি।

বিনীত
মতিউর রহমান মতিন
সাউদাম্পটন, যুক্তরাজ্য
তাং ০৭/০৭/২০২০ ইং

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top