সিলেটে বাড়ছে আতঙ্ক, একদিনে ৯৬ জন আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৮:২৬:১৩,অপরাহ্ন ১৯ জুন ২০২০ | সংবাদটি ৪০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই পরীক্ষায় পজেটিভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে আতঙ্ক।
এমন আতঙ্কের মধ্যেই শুক্রবার (১৯ জুন) সিলেটের দুই ল্যাবে পরীক্ষা করে ৯৬ জনের শরীরে ধরা পড়ে মরণব্যাধি এ ভাইরাস।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৮৭ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ জনই সিলেট জেলার। বকীরা সকলেই সুনামগঞ্জ ও হবিগঞ্জের।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের রিপোর্ট পজেটিভ আসে।
তাদের মধ্যে সিলেট সদর উপজেলার ৪৮ জন, দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, কানাইঘাটের ১ জন, গোলাপগঞ্জের ১ জন ও কোম্পানিগঞ্জের ১ জন রয়েছেন।
এছাড়া, সুনামগঞ্জ জেলার ৫ জন, হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
শাবি সুত্রে জানা গেছে, তাদের ল্যাবেও শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজেটিভ আসে। তারা সকলেই সুনামগঞ্জ জেলার।
বিভাগের আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৬৯৪ জন, সুনামগঞ্জ জেলায় ৭৯৫ জন, মৌলভীবাজার জেলায় ২২৯ জন ও হবিগঞ্জ জেলায় ২৬৫ জন রয়েছেন।






