logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সমর্থক না হওয়ায় সরকারী ত্রাণ পায়নি ১০ দরিদ্র পরিবার!

সমর্থক না হওয়ায় সরকারী ত্রাণ পায়নি ১০ দরিদ্র পরিবার!

প্রকাশিত হয়েছে : ৫:০০:০৯,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ১২৮৬ বার পঠিত

সিরাজগঞ্জ থেকে সংবাদদাতা:: তালিকায় নাম থাকলেও সমর্থক না হওয়ায় ১০টি হতদরিদ্র পরিবারকে সরকারের জিআর প্রকল্পের চাল না দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম শফিকুল ইসলাম। তিনি কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (১৫ জুন) এ ঘটনায় উপজেলার বাড়াকান্দি গ্রামের তালিকায় নাম থাকা চাল বঞ্চিত কয়েকজন ভুক্তভোগী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, লক ডাউনের সময় অসহায়, ঘরবন্দি মানুষকে সহায়তার জন্য নয় দফায় জিআর তালিকার প্রত্যেক উপকারভোগীকে দশ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়াকান্দি গ্রামের কয়েকটি পরিবার চাল পাওয়া থেকে বঞ্চিত হয়। অনেকেই দশ কেজির জায়গায় পাঁচ কেজি করে চাল পেয়েছে বলে অভিযোগ রয়েছে।

চাল বঞ্চিত আব্দুল হাকিম ও রবু মন্ডল বলেন, ‘আমরা ত্রাণ পাইনি। তালিকায় নাম থাকার পরেও আমাদের ত্রাণ দেয়নি মেম্বার। বার বার উনাকে বলার পরেও ত্রাণ না দেওয়ার কারণে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছি।’

ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম হয়নি। যারা চাল নিতে আসেনি, আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে চাল পৌঁছে দিয়েছি। তবে ওরা আমার প্রতিপক্ষের হওয়াই তাদের নামের সিরিয়াল পরে দেওয়া হয়েছে।’

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জিআর চাল বিতরণের বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানেন। এছাড়াও দেখা শোনার জন্য ট্যাগ অফিসার রয়েছেন। তবে অনিয়ম হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘এ পর্যন্ত ইউনিয়নে ২৩ টনজি আর চাল বিতরণ করা হয়েছে। আমরা প্রতিটি ওয়ার্ডে সঠিকভাবে চাল বিতরণ করেছি। আমার জানা মতে চাল বিতরণে কোনো দুর্নীতি হয়নি।’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top