logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. বিশ্ব শান্তিরক্ষী দিবস: মিশ‌নে প্রশং‌সিত বাংলা‌দেশ পু‌লিশ!

বিশ্ব শান্তিরক্ষী দিবস: মিশ‌নে প্রশং‌সিত বাংলা‌দেশ পু‌লিশ!

প্রকাশিত হয়েছে : ৪:৪৫:৪২,অপরাহ্ন ২৯ মে ২০২০ | সংবাদটি ৩৭৬ বার পঠিত

আমা‌দের প্র‌তি‌দিন ডেস্ক:: বাংলাদেশ সহ সারা বিশ্বে শুক্রবার (২৯ মে) পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বে শান্তিরক্ষার কার্যক্রমে যেসব দেশ অংশ নিচ্ছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে শীর্ষস্থানের দেশগুলোর মধ্যেই।

জাতিসংঘ সনদের আলোকে বাংলাদেশ পুলিশ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ দেশ সমূহে শান্তি রক্ষার কাজে অত্যন্ত সুনামের সাথে প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে কাজ করে আসছে। শান্তিরক্ষার এই মহতী যাত্রায় বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক আইন ও বিধি মেনে, সংঘাতপূর্ণ দেশসমূহের স্বাধীনতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে, নিরপেক্ষভাবে বিবদমান বিষয়সমূহের শান্তি পূর্ণ সমাধানের পথকে সহজতর করতে সহায়তা করেছে ।

পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, ১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এই মিশনে যোগ দেয়। বিরতিহীন ভাবে দীর্ঘ সময়ে বাংলাদেশ পুলিশ বহুমাত্রিক উপায়ে জাতিসংঘের পাশে থেকেছে। বাংলাদেশ পুলিশের এ পর্যন্ত ২২ টি শান্তিরক্ষা মিশনে প্রায় ২০,০০০ পুলিশ সদস্য কাজ করেছে।

শান্তিরক্ষা মিশনে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত ইউনিট শুরু করে। ২০১০ সালে পূর্ণাঙ্গ নারী পুলিশ ইউনিট প্রেরণ করে, যা শান্তি রক্ষার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

২০১৩ সালের শেষ দিকে পুলিশ জরুরি ভিত্তিতে ইন্টারমিশন কো-অপারেশনের আওতায় ২৪ ঘণ্টায় বিশেষায়িত কন্টিনজেন্ট সাউথ সুদানে প্রেরণ করে, যা শান্তিরক্ষার ইতিহাস বিরল ঘটনা।

তিনি বলেন, হাইতি, পূর্ব তিমুর, কসোভো, বসনিয়া, সুদান, ইত্যাদি দেশে বাংলাদেশ পুলিশের সদস্যরা যেমন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে, তেমনি রিফিউজিদের পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে সহায়তা করে যাচ্ছে।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী সদস্যরা কাজের পরিধি এখানেই সীমিত রাখেনি, বরং বিদেশ বিভুঁইয়েও মানবিকতার দৃষ্টান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। অসহায় মানুষদের খাদ্য বিতরণ, চিকিৎসা সেবা প্রদান যেন বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের নিয়মিত কাজে পরিণত হয়েছে।

বর্তমানে ৪টি ফর্মড পুলিশ ইউনিট, ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার সহ ৬৫৭ জন পুলিশ সদস্য বিভিন্ন দেশে কর্মরত রয়েছে, এদের মধ্যে ১৫৭ জন নারী পুলিশ সদস্য রয়েছে।

সংঘাতপূর্ণ দেশ সমূহে শান্তি রক্ষার এই যাত্রায় বাংলাদেশ পুলিশের রয়েছে ত্যাগের ইতিহাস। দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল রওশন আরাসহ ২২ জন পুলিশ পরিবারের সদস্য শহীদ হয়েছেন। শান্তিরক্ষা করতে গিয়ে বিভিন্ন সময় আহত হয়েছেন অনেক পুলিশ সদস্য।

জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ শুধু দেশের জন্য বৈদেশিক মুদ্রায় বয়ে আনেনি, নিয়ে এসেছে দেশ মাতৃকার জন্য অনন্য সম্মান।

বাংলাদেশ পুলিশ বিশ্বের যে কোন প্রান্তে জাতিসংঘ সনদের আলোকে শান্তিরক্ষার কাজে ঐতিহাসিক এই ধারা ও অভিজ্ঞতাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top