logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. নিহত মুসলিমদের জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী

নিহত মুসলিমদের জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৬:১৩:২০,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ২৩৮২ বার পঠিত

কানাডার কুইবেকের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত মুসলিমদের জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়লেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানাজায় অংশ নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন কানাডার এই প্রধানমন্ত্রী। এর আগে গত রোববার সন্ধ্যায় কুইবেকের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার কুইবেক শহর কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী ট্রুডো, দেশটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতা, এবং হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।

নিহত ছয়জনের মধ্যে মামাদো তানু ব্যারি (৪২), ইব্রাহিম ব্যারি (৩৯), ও আজেদিন সুফিয়ান (৫৭) নামের তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কানাডার জাতীয় দৈনিক দ্য স্টার বলছে, তানু ব্যারি ও ইব্রাহিম ব্যারি আফ্রিকার দেশ গিনির নাগরিক ছিলেন। এছাড়া সুফিয়ান মরক্কো থেকে কানাডায় অভিবাসী হিসেবে এসেছিলেন।
জানাজায় অংশ নিয়ে ট্রুডো বলেন, আমাদের প্রাত্যহিক জীবনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী প্রত্যেকেই এ জন্য দায়ী। আমরা যা করছি; তা আমাদের প্রতিনিধিত্ব করছে, কানাডার প্রতিনিধিত্ব করছে, দেশের প্রতিনিধিত্ব করছে। মামাদো তানু ব্যারি, ইব্রাহিম ব্যারি, ও আজেদিন সুফিয়ানও এই দেশকে অত্যধিক ভালোবাসতেন।

মসজিদে গোলাগুলিতে নিহত অপর তিনজনের জানাজা মন্ট্রিলে অনুষ্ঠিত হওয়ার পর বাকি তিনজনের জানাজা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কুইবেক মরিচ-রিচার্ড এলাকায় বৃহস্পতিবারের জানাজায় অংশ নেয়া হাজার হাজার মানুষের উদ্দেশ্যে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এই গণহত্যা কানাডার মানুষের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য আরো জোরদার করেছে।

জানাজায় আগতদের উদ্দেশ্যে আরবি ভাষায় ট্রুডো বলেন, আস-সালামু-আলাইকুম। এ সময় সবাই কানাডার প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। ট্রুডো বলন, ‘আমি কুইবেকের মুসলিমদের বলতে চাই : আপনারা এখানে বাড়িতে আছেন। আমরা সবাই কুইবেকারস।’

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top