সিলেটে নতুন আক্রান্ত ১৩ জনের ৫ জনই ওসমানীর নার্স!
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৫৯,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৫৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নতুন আরও ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্ত সকলেই সিলেট শহর ও বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শুক্রবার (১৫ মে) ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষা করে এ ১৩ জন শনাক্ত হন। এদিন মোট ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন ওসমানী হাসপাতালের ৫ জন সিনিয়র নার্স।
একটি সূত্র জানিয়েছে, আক্রান্ত ৫ নার্সই সম্প্রতি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চিকিৎসক মীর মাহবুব আলমের চিকিৎসায় নিয়োজিত ছিলেন।
আক্রান্ত অন্যান্যরা হচ্ছেন সিলেট নগরীর ৭ জন, দক্ষিণ সুরমা উপজেলার ৫ জন ও ওসমানীনগর উপজেলার ১ জন।
এ নিয়ে সিলেট জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১১৬ জনে। আর সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৫৮ জনে।
বিভাগের অন্য জেলার মধ্যে সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন শনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়েছেন ৬৯ জন।






