logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ওসমানীর ১৫ চিকিৎসকের ‘করোনা’ নিয়ে নানা গুঞ্জন!

ওসমানীর ১৫ চিকিৎসকের ‘করোনা’ নিয়ে নানা গুঞ্জন!

প্রকাশিত হয়েছে : ৮:২৪:৫৩,অপরাহ্ন ০৮ মে ২০২০ | সংবাদটি ৫৭২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট ওসমানী হাসপাতালের ১৫ শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসকের করোনা শনাক্তের প্রথম ফলাফল আসে পজিটিভ। তবে ৩ দিনের ব্যবধানে দ্বিতীয় পরীক্ষায় তাদের ফলাফল নেগিটিভ আসে।

প্রথমে সোমবার (৪ মে) হাসপাতাল কর্তৃপক্ষ ওই ১৫ চিকিৎসক করোনা আক্রান্ত বলে নিশ্চিত করেছিল। আক্রান্ত ১৫ জনই নারী এবং তাদের শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।

এ অবস্থায় দ্বিতীয় দফা পরীক্ষা করে বৃহস্পতিবার (৭ মে) রাতে জানানো হয় তারা কেউই করোনায় আক্রান্ত নন। বিষয়টি নিয়ে ওসমানী হাসপাতালসহ বিভিন্ন মহলে নানা গুঞ্জন চলছে। অনেকে করোনা পরীক্ষার প্রক্রিয়ায় কোনো গলদ আছে কি না সে প্রশ্নও তুলেছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসূত্র জানায়, কলেজের ৫৩তম ব্যাচের ১৫ নারী ও এক পুরুষ শিক্ষানবীশ চিকিৎসক করোনায় আক্রান্ত বলে সোমবার নিশ্চিত হওয়া যায়। ঢাকার আইইডিসিআরে নমুনা পরীক্ষা শেষে ওই দিন রাতে তাদের করোনা পজিটিভ হিসাবে শনাক্ত করা হয়। এরপর তাদের ইন্টার্ন হোস্টেলে কোয়ারেন্টাইনে রাখা হয়।

তবে আক্রান্ত ১৫ নারী চিকিৎসকের মধ্যে করোনার কোনো উপসর্গ না থাকায় শুরুতেই রিপোর্ট নিয়ে স্বয়ং চিকিৎসকদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়।

ওসমানীর চিকিৎসকদের একটি ফেইসবুক গ্রুপে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলে।

এর প্রেক্ষিতে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক ওই ফেইসবুক গ্রুপে লেখেন, ‘৫৩তম ব্যাচ তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নেই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সঙ্গেই আছি- অধ্যক্ষ সিওমেক।’

এরপর ওই ১৬ চিকিৎসকের আবার করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এবার পরীক্ষা করা হয় ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে। পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার রাতে জানানো হয় এই ১৬ জনের মধ্যে ১৫ জন নারী চিকিৎসক করোনায় আক্রান্ত নন।

এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শুক্রবার (৮ মে) রাতে জানান, এই ১৫ জনের নমুনা পরীক্ষার জন্য ১২ দিন আগে ঢাকায় আইইডিসিআরে পাঠান হয়েছিল। তবে সোমবার রাতে আইইডিসিআর থেকে জানানো হয় এরা করোনা পজিটিভ। এরপর মঙ্গলবার এদের আবার নমুনা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে পরীক্ষার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে। এখন আবার পরীক্ষা করা হবে এবং ফল নেগেটিভ হলে তাদের করোনামুক্ত ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘ঢাকা এবং সিলেট দুই জায়গায়ই যথাযথ নিয়ম ও সতর্কতা অবলম্বন করেই এদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এটা নিয়ে কেউ প্রশ্ন তুললে সেটা তাদের ব্যাপার, আমার কিছু বলার নেই।’

ডা. হিমাংশু আরো বলেন, ‘প্রকৃতপক্ষে এই ১৫ জনের নমুনা সংগ্রহের মাঝখানের ব্যবধান ১২ দিন। তাই আগের নমুনায় ফল পজিটিভ আসলেও পরের নমুনায় ফল নেগেটিভ আসতেই পারে। এ সময়ে তারা কোনো উপসর্গ ছাড়াই করোনা কাটিয়ে উঠেছেন।’

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top