সিলেটে আরও ৪ জন আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৭:২৩:৪১,অপরাহ্ন ০২ মে ২০২০ | সংবাদটি ৬১২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগে করোনাভাইরাসে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। ৯৪ জনের স্যাম্পল পরীক্ষা করে মাত্র ৪ জনের শরীরে করোনা প্রজেটিভ আসে।
আক্রান্ত ৪ জনের হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ২ জন।
শনিবার (২ মে) সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষার পরে তাদের ফলাফল পজিটিভ এসেছে।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় তা নিশ্চিত করেন।
এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩০ জনে। এরআগে শুক্রবার (১ মে) সিলেট বিভাগে সর্বোচ্চ ১১৫ জনের শরীরে শনাক্ত হয় চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া এ ভাইরাসটি।






