সিলেটে ৮৩ জনের নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত ২ জন
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৪৫,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৮ জনে।
বুধবার (২৯ এপ্রিল) সিলেট ওসমানী হাসপাতালে স্থাপিত করোনা ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে বলে রাতে গণমাধ্যমকে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি বলেন, হাসপাতালের ল্যাবে বুধবার মোট ৮৩ জনের সমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৮১ জনের রিপোর্ট নেগেটিভ আসলেও ২ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে।
নতুন আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হয়ে পূর্বে থেকেই শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুণরায় পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসে। আর অপরজন নতুনভাবে আক্রান্ত হয়েছেন।






