logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভুয়া পাসপোর্টসহ গ্রেপ্তার তারকা ফুটবলার রোনালদিনহো

ভুয়া পাসপোর্টসহ গ্রেপ্তার তারকা ফুটবলার রোনালদিনহো

প্রকাশিত হয়েছে : ৮:৫৭:২৭,অপরাহ্ন ০৭ মার্চ ২০২০ | সংবাদটি ৭১২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ভুয়া পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহো। সঙ্গে তার ভাই রবার্তোকেও গ্রেপ্তার হরা হয়েছে।

প্যারাগুয়ের এক ক্যাসিনো মালিকের আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে গিয়েছিলেন। চ্যারিটি কাজেও অংশ নেওয়ার কথা ছিল তাদের।

সেখানে একটি বইয়ের প্রচারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল ক্লিনিকে সময় কাটানোর কথা ছিল।

শুক্রবার (৬ মার্চ) রাতে প্যারাগুয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় রোনালদিনহো ও তার ভাইয়ের গ্রেপ্তারের খবর জানিয়েছে।

রবিবার (৮ মার্চ) দুজনকেই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে বুধবার (৪ মার্চ) প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলে অভিযান চালিয়ে রোনালদিনহো ও তার ভাইয়ের সঙ্গে থাকা জাল পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই কী শাস্তি পান কিংবদন্তি ফুটবলার, তা নিয়ে ছিল সবার কৌতূহল।

একদিন আগেই অবশ্য জানা যায় অল্পতেই পার পাচ্ছেন রোনালদিনহো ও রবার্তো। পাসপোর্ট জালিয়াতি সংক্রান্ত প্যারাগুয়ান কৌঁসুলিদের কাছে ধরা পড়ার পর কোনো ভুল তথ্য দেননি তারা। বরং সব সঠিক উত্তর দিয়ে তাদের তদন্তে সহযোগিতা করেছেন।

এ জন্য কৌঁসুলিরা দুজনের ওপরই সন্তুষ্ট, এতে করে বড় শাস্তির কথা ভাবছেন না তারা। এমনটাই জানা গিয়েছিল।

কৌঁসুলিদের প্রধান ফেদেরিকো দেলফিনো জানিয়েছিলেন, রোনালদিনহো ও তার ভাই অনিচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন।

‘বিকল্প শাস্তির’র কথাও জানান তিনি, ‘আমরা এই বিষয়ে বিকল্প পথের খোঁজ করছি। আমরা এটাও নিশ্চিত করছি যে ওদের এই অপরাধ অসতর্কতাবশত। ’

কিন্তু আরেক সরকারি কৌঁসুলি সেটিতে আপত্তি জানানোর পর অ্যাটর্নি জেনারেল রোনালদিনহো ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ব্রাজিলিয়ানদের প্যারাগুয়েতে ভ্রমণের জন্য পাসপোর্ট প্রয়োজন পড়ে না। তবে ২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন রোনালদিনহো। দেশটির লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল এবং সে সঙ্গে তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

৩৯ বছর বয়সী রোনালদিনহো ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৪ ও ২০০৫ সালে তিনি ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০০৬ সালে বার্সেলোনার হয়ে জয় করেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top