logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মাহাথিরের পতদ্যাগে প্রধানমন্ত্রী কে, স্ত্রী না স্বামী

মাহাথিরের পতদ্যাগে প্রধানমন্ত্রী কে, স্ত্রী না স্বামী

প্রকাশিত হয়েছে : ৯:৪৮:১১,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৫০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মাহাথির মোহাম্মদ পদত্যাগ করায় মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও অনেকে মনে করে আসছিলেন মাহাথির ঘনিষ্ঠ ও দেশটির ক্ষমতাসীন জোটের সঙ্গী আনোয়ার ইব্রাহীম হতে পারেন।

কিন্তু দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বর্তমান উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। তিনি আনোয়ার ইব্রাহীমের স্ত্রী।

বিরোধী দলগুলোর নতুন সরকার গঠনের ব্যর্থ প্রচেষ্টার পর সোমবার মাহাথির মোহাম্মদের পদত্যাগের ঘোষণা আসে। এর পরপরই দেশটির ইংরেজি দৈনিক মালয় মেইল এক প্রতিবেদনে ওয়ান আজিজাহ নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে জানিয়েছে।

দেশটির একটি সূত্রের বরাত দিয়ে মালয় মেইল বলছে, ক্ষমতাসীন প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম) নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়ার পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন মাহাথির মোহাম্মদ।

পদত্যাগ করে তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ওয়ান আজিজাহকে মনোনীত করেছেন।

মাহাথিরের স্থলাভিষিক্ত আজিজাহ হবেন কি-না এমন প্রশ্ন করা হলে, চারদলীয় ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের সঙ্গী বহু বর্ণের রাজনৈতিক দল পিকেআরের প্রেসিডেন্ট দাতুক সেরি আনোয়ার ইব্রাহীমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ওয়ান আজিজাহই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে ওই সূত্র বলছে, দেশটির অর্থমন্ত্রী ও পিকেআরের ডেপুটি প্রেসিডেন্ট আজমিন আলী এবং তার ডান হাত হিসেবে পরিচিত গৃহায়ন ও স্থানীয় সরকার মন্ত্রী জুরাইদা কামারউদ্দীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনভর দেশটির রাজনৈতিক দল বারসাতু, উমনো, পিএএস, গাবুনগন পার্টি সারাওয়াক, পার্টি ওয়ারিসান সাবাহ ও পিকেআরের একাংশের নেতারা দফায় দফায় বৈঠক করেন। দেশটিতে নতুন সরকার গঠন করা নিয়ে পাকাতান হারাপান জোটের অনেক নেতাও এই গোপন বৈঠকে অংশ নেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

পাকাতান হারাপান জোটে ভাঙনের আশঙ্কা জোরালো হওয়ায় বিরোধী দল উমনো অ্যান্ড পার্টি ইসলাম সে-মালয়েশিয়ার (পিএএস) নেতৃত্বে নতুন সরকার গঠনের গুঞ্জনের মাঝে সোমবার মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯৪)।

এর আগে দেশটির প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনধিক দুই বছর তিনি ক্ষমতায় থাকবেন। এরপর সম্ভবত আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা ছাড়বেন। আসলে ‘সম্ভবত’ নয়, আনোয়ার ও তার স্ত্রীর (নবনিযুক্ত উপ-প্রধানমন্ত্রী ওয়ান আজিজা) সঙ্গে তার পরিষ্কার সমঝোতার ফল হলো, তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে সক্ষম হওয়া। এটাও এক পরিহাস যে, তিনি একদা তথাকথিত সমকামিতার অভিযোগে মিত্র থেকে শত্রুতে রূপান্তরিত হওয়া যে আনোয়ার ইব্রাহিমকে কারাগারে পুরেছিলেন, সেই আনোয়ারের আশীর্বাদ ও তার দলের সমর্থিত প্রার্থী হিসেবেই মাহাথির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top