logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. স্ত্রী-সন্তান হত্যার পর চিরকুটি, আমার লাশ রেললাইনে পাওয়া যাবে!

স্ত্রী-সন্তান হত্যার পর চিরকুটি, আমার লাশ রেললাইনে পাওয়া যাবে!

প্রকাশিত হয়েছে : ৮:২৯:১১,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৮৫৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর দক্ষিণখানে মা ও দুই শিশু সন্তান হত্যার রহস্য উদ্ঘাটনে নেমেই চাঞ্চল্যকর এক আলামত পেয়েছে পুলিশ।

স্ত্রী ও সন্তানদের হত্যার পর নিখোঁজ বিটিসিএল কর্মকর্তার এক চিরকুটি ও হত্যায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধারও করা হয়েছে। এ চিরকুটিতে লেখা রয়েছে ‘বাচ্চাদের মেরে ফেললাম, আমার লাশ রেললাইনে পাওয়া যাবে।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণখানের প্রেমবাগান রোডের একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মা মুন্নী বেগম (৩৮), ছেলে ফারহান উদ্দিন ভূঁইয়া (১২) ও মেয়ের লাইভী ভূঁইয়ার (৩) অর্ধগলিত মরদেহ। পুলিশের ধারণা, এর তিন-চারদিন আগে তাদের হত্যা করা হয়।

মুন্নীর মাথায় হাতুড়ির আঘাত ও দুই শিশুসন্তানের গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন পেয়েছেন তারা। শিশুদের বাবা বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী রাকিবউদ্দিন ভূঁইয়া ঘটনার পর থেকে নিখোঁজ।

এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নেমে সেই বাসা থেকে একটি ডায়েরি ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ। ডায়েরিতে লেখা একটি বার্তাকে ঘিরেই তাদের তদন্ত পরিচালিত হচ্ছে। ডায়েরিতে লেখা রয়েছে- ‘বাচ্চাদের মেরে ফেললাম, আমার লাশ রেললাইনে পাওয়া যাবে।’

লেখাটি শিশুদের বাবা রাকিবউদ্দিন ভূঁইয়ার হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তারা এখন নিখোঁজ রাকিউদ্দিনের খোঁজ করছেন।

আর প্রতিবেশীরা ধারণা করছেন, বিপুল পরিমাণ ঋণ শোধ করতে না পেরে হতাশ রাকিবউদ্দিনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি অনলাইনে জুয়া খেলায় ও মাদকে আসক্ত ছিলেন বলেও জানান তারা। এসব কারণে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি টাকা ঋণ করেন। সেসব শোধ করতে না পারায় রাকিবের সংসারে অশান্তি লেগেই ছিল।

অথচ রাকিব-মুন্নী দম্পতির সম্পর্কের শুরুটা ছিল মধুর। মুন্নীর ভাই সোহেল আহমেদ জানান, সম্পর্কে খালাতো ভাই-বোন ছিলেন মুন্নী-রাকিব। প্রেমের সম্পর্কের পরিণতিতে প্রায় ১৪ বছর আগে তারা বিয়ে করেন। দক্ষিণখানের যে ফ্ল্যাটে হত্যাকাণ্ড সংঘটিত হয় সেই বাসায় ২০১১ সাল থেকে ভাড়ায় থাকতেন তারা।

রাকিবের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাতশালা এলাকায়। আর মুন্নীর পৈত্রিক নিবাস মহাখালী ওয়ারল্যাস এলাকায়।

বিটিসিএলের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে রাকিব গুলশান থেকে বিটিসিএলের উত্তরা কার্যালয়ে বদলি হন রাকিবউদ্দিন ভূঁইয়া। যোগদানের পর তিনি অফিস করেছেন কিনা তা জানাতে পারেননি এ বিটিসিএল কর্মকর্তা। তবে ইতোমধ্যে পুলিশ বিটিসিএলে রাকিবের বিষয়ে খোঁজখবর নিয়েছে বলে জানান তিনি।

হত্যাকাণ্ডের ঘটনায় মুন্নীর ভাই মুন্না রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার দক্ষিণখান থানায় মামলা করেন। মামলাটির তদন্ত সূত্রে জানা যায়, রাকিব বছরখানেক আগে জুয়া ও মাদকে আসক্ত হয়ে পড়লে তাদের সংসারে অশান্তি দেখা দেয়। বাসার সামনের একটি মুদি দোকানে প্রায় ৪ লাখ টাকা বাকি পড়েছে তার নামে।

এক সহকর্মীর কাছ থেকেও মোটা অঙ্কের টাকা ধার করেন রাকিব। এভাবে আরো বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার নেন তিনি। সব মিলিয়ে কোটি টাকার ওপরে ঋণ করেছিলেন রাকিব।

এছাড়া মাসকয়েক আগে অপহরণের নাটক সাজিয়ে নিরুদ্দেশ হন তিনি। এ ঘটনায় মুক্তিপণের বিপুল টাকাও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে হাতিয়ে নেন রাকিব। ওই টাকার বড় অংশই দেয় মুন্নীর পরিবার। সম্প্রতি ওই টাকা ফেরত দেয়ার জন্যও চাপ তৈরি করা হয়। এতে অশান্তি আরো বেড়ে যায়।

প্রায়ই দক্ষিণখানে তাদের ফ্ল্যাট থেকে ঝগড়াঝাটির শব্দ পেতেন প্রতিবেশীরা। আর পাওনাদাররা বাসায় এসে তাগদা দেয়ায় রাকিবের ওপর বিরক্ত হয়ে উঠেন স্ত্রী মুন্নী। এ কারণে তাদের প্রতিদিনই ঝগড়াঝাটি হতো। এসব থেকে মুক্তি পেতেই রাকিব স্ত্রী-সন্তানদের খুন করে নিরুদ্দেশ হয়েছেন বলে পুলিশের ধারণা।

ডায়েরিতে লেখা প্রসঙ্গে ডিএমপি’র উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ডায়েরির লেখাটি রাকিবউদ্দিনের বলে মনে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এছাড়া ঘটনাস্থলে মুন্নীর লাশের পাশ থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়। ওই হাতুড়ির আঘাতেই মুন্নীর মাথার ভেতর গভীর ক্ষত হয়। গতকাল শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে মা ও দুই সন্তানের মৃতদেহের ময়নাতদন্তের পর রাতেই তাদের বনানী কবরস্থানে দাফন করা হয়।

হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কেএম মাইনউদ্দিন বলেন, ‘মুন্নীর মাথায় পাঁচটি আঘাতের চিহ্ন রয়েছে। হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এছাড়াও ছেলে ফারহানের গলায় চিকন ফিতা পাওয়া গেছে। এই ফিতা দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে ও মেয়েটির গলায় চেপে ধরার চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান এ বিষয়ে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ খুনে রাকিবই জড়িত। তিনি নানা কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এতে তাদের পরিবারে অশান্তি দেখা দেয়। ধারণা করা হচ্ছে, অশান্তি থেকে মুক্তি পেতেই তিনি স্ত্রী-সন্তানদের খুন করেছেন।’

দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে এমন আশা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘তাকে গ্রেপ্তার করতে পারলে এই খুনের রহস্যভেদ করা সম্ভব হবে।’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top