logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলার হুমকি!

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলার হুমকি!


প্রকাশিত হয়েছে : ১২:৪৮:২৩,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৮৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলা করার হুমকি দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।

সংগঠনের সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মামলা করায় তারা এই হুমকি দিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শাহজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের করা মামলা আগামী ১৮ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশের আগে প্রত্যাহার না হলে পরিবহণ শ্রমিকরা তার বিরুদ্ধে সারাদেশে এ মামলা করবে।

এরআগে বুধবার (১২ ফেব্রুয়ারি) শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপুরণ ও মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন৷

এ অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাজাহান খানের বিরুদ্ধে সমন জারি করেন।

ইলিয়াস কাঞ্চন মামলার অভিযোগে বলেছেন, গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে শাজাহান খান বলেছেন, ইলিয়াস কাঞ্চন অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরবো।

এতে ক্ষুব্ধ হয়ে ইলিয়াস কাঞ্চন এই মামলাটি করেন।

বৃহস্পতিবার আদালত সমন জারির পর ওইদিনই শাজাহান খানের সংগঠন বাংলাদেশ পরিবহন শ্রমিক সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে সারাদেশে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়৷

সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, ইলিয়াস কাঞ্চন আমাদের সংগঠনের সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এর প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারি সারাদেশে আমরা প্রতিবাদ সমাবেশ করবো। সমাবেশের আগে যদি ইলিয়াস কাঞ্চন মামলা প্রত্যাহার না করেন তাহলে সারাদেশে আমরা পরিবহণ শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করবো।

আইনগতভাবে মোকাবেলা না করে সারাদেশে মামলা কেন? প্রশ্ন করলে তিনি বলেন,আমরা ওই মামলাটিতো আইনগতভাবেই মোকাবেলা করবো। কিন্তু ইলিয়াস কাঞ্চন সারাদেশের পরিবহন শ্রমিকদের বিরু’দ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন। দুর্ঘটনার জন্য পরিবহন শ্রমিকদের ফাঁসি চেয়েছেন। দুর্ঘটনার জন্য পরিবহন শ্রমিকদের এককভাবে দায়ী করেছেন। এজন্য আমরা মামলা করবো।

একই ‘অপরাধে’ সারাদেশে কেন মামলা করা হবে কেন জানতে চাইলে তিনি বলেন, সারাদেশে আমাদের শ্রমিকদের ইউনিয়ন আছে আইড়াইশ। তারা সবাই বিক্ষুব্ধ হয়ে সারাদেশে মামলা করলে আমরা কি করতে পারি।

তিনি আরো দাবী করেন, ইলিয়াস কাঞ্চন আসলে নিরাপদ সড়কের জন্য কিছু করছেন না। তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি কি কারণে মারা গেলেন, ড্রাইভার দায়ী কিনা সেসব না বলে তিনি বিদ্বেষ ছড়াচ্ছেন।

ইলিয়াস কাঞ্চনের বিপুল সম্পদের ব্যাপারে শাজাহান খানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার কথা, ইলিয়াস কাঞ্চনের ড্রাইভিং স্কুল আছে৷ তার সংগঠনটি একটি এনজিও। এসব করা অবৈধ কিনা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, না অবৈধ না।

আর ইলিয়াস কাঞ্চনও শুক্রবার সকালে দেশের বাইরে গেছেন। তবে নিরপদ সড়ক চাই আন্দোলনের যুগ্ম মহাসচিব লিটন আরাশাদ বলেন, শাজাহান খান মিথ্যা তথ্য দিয়ে আমাদের সংগঠনের চেয়া’রম্যান ইলিয়াস কাঞ্চনের মানহানি করেছেন। তিনি তার চরিত্র হননের চেষ্টা করেছেন। তাকে বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের জন্য দুই মাসের মত সময় দেয়া হয়েছে। আমরা সংবাদ সম্মেলন করেও তাকে তার কথা প্রমাণ করতে অথবা বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। কিন্তু তিনি তা করেননি৷ তাই তার বিরুদ্ধে মানহানি এবং ক্ষ’তিপুণের মা’মলা করা হয়েছে। কারণ তিনি তার চরিত্রের ওপর আ’ঘাত করেছেন।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top