logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. আলমারিতে ছাত্রকে ঢুকিয়ে শিক্ষিকার নির্যাতন!

আলমারিতে ছাত্রকে ঢুকিয়ে শিক্ষিকার নির্যাতন!

প্রকাশিত হয়েছে : ১১:২৮:০৭,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৮৩ বার পঠিত

লালমনিরহাট থেকে সংবাদদাতা:: চতুর্থ শ্রেণির এক ছাত্রকে প্রায় তিন ঘণ্টা আলমারিতে ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এক স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

এমন ঘটনার প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষিকার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন অভিভাবক ও গ্রামবাসী।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ঘোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গ্রামবাসী সড়ক অবরোধ করলে খবর পেয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদ খান ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারে আশ্বাসে অবরোধ প্রত্যাহার এবং স্কুলের তালা খুলে দেন।

পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইকবাল রাবেয়া লারা মনির নির্দেশে অফিস সহায়ক মো. ফিরোজ মামুন ইসলাম নামের এক ছাত্রকে দুষ্ঠুমি করার অভিযোগে স্কুলের আলমারিতে আটকে রাখেন। দুই থেকে তিন ঘণ্টা পর তাকে আলমারি থেকে বের করা হলে সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবকরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি সরসারি জানিয়ে বিচার দাবি করেন। ইউএনও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি-এমন অভিযোগ এনে বুধবার সকালে স্কুলে তালা লাগিয়ে দিয়ে স্থানীয় অভিভাবক ও গ্রামবাসীরা ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আউলিয়ারহাট-পাটগ্রাম সড়ক অবরোধ করে মানববন্ধন করে।

খবর পেয়ে বেলা ১১টায় পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ‘ইউএনও মশিউর রহমান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ খান ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। এক পর্যায়ে রুহুল আমীন বাবুল ও মশিউর রহমান উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিদ্যালয়ের তালা খুলে দেয়ার ব্যবস্থা করেন।’

পাটগ্রাম উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বুলবুল আহমেদ খান বলেন, ‘ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইতোমধ্যে শোকজের চিঠি দেয়া হয়েছে।’

পাটগ্রামের ইউএনও মশিউর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। উপজেলা চেয়ারম্যান মহোদয় ও আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্কুলের তালা খুলে দিয়েছি। গ্রামবাসীকে সুষ্ঠু বিচারের আশ্বাসে শান্ত করা হয়েছে। এখন তদন্ত কমিটি গঠন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে ১ নম্বর ঘোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইকবাল রাবেয়া লারা মনির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

তবে ওই বিদ্যালয়ের দপ্তরি কাম অফিস সহায়ক ফিরোজ বলেন, ‘মানিক নামের এক ছাত্রকে মারধর করেছে মামুন। প্রধান শিক্ষকের নির্দেশে মামুন নামের ওই শিক্ষার্থীকে আলমারিতে দুই-তিন মিনিট ঢুকিয়ে রাখা হয়। পরে তাকে সেখান থেকে বের করা হয়। কিন্তু মামুনের মাথা ঘুরছে বলে জানালে তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিই। কিন্তু বিষয়টিকে একটু বাড়াবাড়ি করা হচ্ছে।’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top