logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. পূজার আয়-ব্যায় হিসাব নিয়ে ছাত্রলীগকর্মী খুন!

পূজার আয়-ব্যায় হিসাব নিয়ে ছাত্রলীগকর্মী খুন!

প্রকাশিত হয়েছে : ১০:১৪:৩০,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৭১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে সদ্য সমাপ্ত হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজার আয়-ব্যায়ের হিসাব নিয়েই নিজ দলের কর্মীরদের হাতেই খুন হন ছাত্রলীগ কর্মী অভিষেক দে দীপ (১৮)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দ্বীপের মৃত্যু হয়।

এরপূর্বে রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর টিলাগড় এলাকায় আরেক ছাত্রলীগ কর্মী সৈকতের নেতৃত্বে ৩-৪জন যুবক দ্বীপ ও তার সাথে থাকা সহকর্মী শুভর উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎোধিন অবস্থায় দ্বীপের মৃত্যু হয়।

দ্বীপ নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপক দে’র পুত্র ও গ্রীণহিল স্টেট কলেজের শিক্ষার্খী।

এছাড়া, দ্বীপ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগ কর্মী।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, গত কয়েকদিন আগে সরস্বতি পূজার সময় গোপালটিলায় একই সংঘের সাথে পূজা উদযাপন করে দ্বীপ ও সৈকত। কিন্তু পূজার পরে আয়-ব্যয়ের হিসাব নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। পরে আয়-ব্যয়ের হিসাব থেকে সৃষ্ট এ দ্বন্দ্ব গড়ায় সিনিয়র-জুনিয়রে। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে বিষয়টি নিয়ে কয়েক দফা ঝামেলা হয়েছে।

এরই সুত্র ধরে বৃহস্পতিবার রাতে মারামারিতে জড়ায় দু’পক্ষ। এসময় সৈকত ও তার সাথে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে দ্বীপ ও শুভর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দ্বীপকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাক মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার রাতেই এ হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় নামের ঐ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সৈকত নিজেও আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যপারে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পূজার টাকা নিয়ে বিবাদে দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায়। এসময় অভিষেক দে দ্বীপ নিহত হয় এবং সৈকত আহত হয়। সৈকতকে আহত অবস্থায় আটক করা হয়েছে। সে বর্তমানে পুলিশী প্রহরায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীন থাকায় এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।

তিনি বলেন, দ্বীপের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট ও পরিবার থেকে এজাহার পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটকে পুলিশ চেষ্টা করছে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top