কোন শর্ত ছাড়াই ইরানের সাথে আলোচনায় রাজি ট্রাম্প!
প্রকাশিত হয়েছে : ১১:০০:৩৫,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কোন শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্র ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার ব্যাখ্যা দিয়ে বলে, নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে।
সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার (৭ জানুয়ারী) ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। যদিও এতে আমেরিকান সৈন্যদের কোন ক্ষতি হয়নি বলে দাবি ট্রাম্পের।
ইরানও জাতিসংঘে বলেছে যে নিজেদের রক্ষার জন্যই এ মিসাইল হামলা চালানো হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে তৈরি আছে।
তাছাড়া মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য ও স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানানো হয় চিঠিতে।
ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোন যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায়না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে।






