logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ট্রাম্পের ‘মাথা’র বিনময়ে ৮০ মিলিয়ন ডলার!

ট্রাম্পের ‘মাথা’র বিনময়ে ৮০ মিলিয়ন ডলার!

প্রকাশিত হয়েছে : ১:৩৯:৫৩,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৭৯৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বাগদাদে বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানিকে হারানোর প্রতিবাদে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির ৮০ মিলিয়ন জনগণের প্রত্যেকে এক ডলার করে দান করে এ ৮০ মিলিয়ন ডলার দেবেন।

এর আগে মার্কিন অভিযানে সোলাইমানিকে হত্যার জেরে ওয়াশিংটনকে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছিল তেহরান।

রবিবার (৫ জানুয়ারি) সোলাইমানির মরদেহ দেশে ফেরার পর মাশহাদ শহরের রাজপথে নেমে আসেন হাজারো জনতা। এ সময় বিক্ষুব্ধ ইরানিরা ‘আমেরিকা নিপাত যাক’ ছাড়াই মার্কিনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোলাইমানির শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নেওয়া জনসমুদ্রের সামনে দেশটির শীর্ষ নেতারা তখন ঘোষণাটি দেন।

তারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা এনে দিতে পারলে পুরস্কার হিসেবে ৮০ মিলিয়ন ডলার দেওয়া হবে। দেশটির একাধিক টেলিভিশন চ্যানেল বিষয়টি সম্প্রচার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সোলাইমানির জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানে আগত এক শীর্ষ নেতা বলেন, ইরানে প্রায় ৮০ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। প্রত্যেকে যদি এক ডলার করে দেয় তাহলে ৮০ মিলিয়ন হবে। আর যে ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে তাকে সেই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এ দিকে সোলাইমানিকে হত্যার প্রতিবাদে চার দিনের রাষ্ট্রীয় শোক চলছে ইরানে। জনপ্রিয় এই সেনা কর্মকর্তার মরদেহ শিয়া মুসলমানদের ৫টি পবিত্র স্থানে নেওয়া হবে। যার মধ্যে এই মাশহাদ শহর অন্যতম।

অপর দিকে বিশ্লেষকদের মতে, ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর হিসেবে পরিচিত এই কাসেম সোলাইমানি। বিগত বছরগুলোতে তিনি ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত ১৫ বছর যাবত তিনি একজন গুরুত্বপূর্ণ সামরিক কৌশলী হিসেবে মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি সুসংহত করেছেন।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top