logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. হজ নিয়ে কটুক্তি: ভন্ড পীরের বিরুদ্ধে জনতার বিক্ষোভ

হজ নিয়ে কটুক্তি: ভন্ড পীরের বিরুদ্ধে জনতার বিক্ষোভ

প্রকাশিত হয়েছে : ৯:৪০:১৪,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১৩০৭ বার পঠিত

আবু সালিম, ভৈরব (কিশোরগঞ্জ) থেকে :: মুসলিম উম্মাহর পবিত্র হজ নিয়ে কটুক্তি করায় কিশোরগঞ্জের ভৈরবে এক ভন্ড পীরের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জনতা।

অবিলম্বে ভৈরবের উমানাথপুর গুলে মদিনা দরবারের ভন্ড পীর আবুল বাশার আলকাদরীকে গ্রেপ্তার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন তৌহিদী জনতার ব্যানারে আলেম-ওলামাসহ সাধারণ ধর্মপ্রাণ মুসলিম জনতা।

রবিবার (৫ জানুয়ারী) সকালে ভৈরব উপজেলার বিভিন্ন মাদ্রাসা, মসজিদের মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলিমদের নেতৃত্বে মিছিল এসে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন শো-রুমের সামনে মিলিত হয়। এ সময় লাখোকণ্ঠে আবুল বাশার বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জানাগেছে, ভন্ড আবুল বাশার আলকাদরী ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ নিয়ে মন্তব্য করে ‘আল্লাহ গো, ওমরা করতে যাগা। তোর বাপ লাগেনি ওমরা ? মক্কায় না গিয়ে ভৈরবের গুল-এ মদিনা দরবারে গেলেই হজের সওয়াব পাবে এবং তোদের গুনাহ মাফ হয়ে যাবে। দরবারে ঢুকলেই মানুষের গুনাহ মাফ হয়, আশা পূরণ হবে, অভাব থাকবে না। দরবার হলো গুনাহ মাফের কেন্দ্র। আল্লাহ-রাসূল থাহে। মুর্শিদের টিকিট ছাড়া কবরে গেলে খবর আছে।’

পবিত্র হজ নিয়ে এমন কটূক্তি এবং নিজের আস্তানা সম্পর্কে বাড়াবাড়ি রকম বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেন জনতা।

এরই প্রতিবাদে সকালে বিভিন্ন মাদরাসা ও এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন জনতা। মিছিল শেষে শুরু হয় সমাবেশ। ভৈরব বাজার জামে মসজিদের খতিব হজরত মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার অধ্যক্ষসহ আলেম-ওলামারা বক্তব্য রাখেন। এ সময় তারা অবিলম্বে আবুল বাশারকে গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে তারা আরও কঠিন কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

পরে দুপুর ১২টার দিকে সেখান থেকে বের হওয়া একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাতে উপজেলার আগানগর ইউনিয়নের উমানাথপুর গ্রামের গুল-এ মদিনা দরবার শরীফের কথিত পীর আবুল বাশার আলকাদরীর বিরুদ্ধে ভৈরব পৌর শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকার অধিবাসী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামুন একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন আগে ওই পীর হবিগঞ্জের একটি ওয়াজ মাহফিলে পবিত্র হজসহ ইসলামি অনুশাসনের বিভিন্ন বিষয় নিয়ে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন সব বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন। সেই বক্তব্য সহীহ সুন্নাহ নামে একটি ইউটিউব একাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। প্রচারিত এই বক্তব্য তাকেসহ ধর্মপ্রাণ মুসলিমদের সংক্ষুব্ধ করে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top