logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভারতজুড়ে চলমান বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন মোদি!

ভারতজুড়ে চলমান বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন মোদি!

প্রকাশিত হয়েছে : ৬:২৯:০১,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪১১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার ভারতজুড়ে চলছে তীব্র প্রতিবাদ। এ নিয়ে তোপের মুখে রয়েছে বিজেপি সরকার।

চলমান বিক্ষোভের বিষয়ে নিশ্চুপ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে নিরবতা ভেঙ্গে মুখ খুলেছেন তিনি। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, সোমবার (১৬ ডিসেম্বর) নতুন নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের আগুন বাড়তে থাকায় মোদি এক টুইট করেছেন।

এতে তিনি লিখেছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ-বিক্ষোভ দুর্ভাগ্যজনক। শান্তি, একতা ও ভ্রাতৃত্ব বজায় রাখার সময় এখন।’

টুইটে তিনি সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনও ভারতীয়ের সঙ্গে অবিচার করা হবে না বলেও আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, ‘এ আইন নিয়ে কোনো ভারতীয়র চিন্তার কারণ নেই। কয়েকবছর ধরে নিপীড়নের শিকার হওয়া বিদেশি যাদের, ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার উপায় নেই্, এ আইন শুধু তাদের জন্য।’

মোদি আরো বলেন, ‘একজোট হয়ে দেশের উন্নতিতে কাজ করা, প্রত্যেক ভারতীয় বিশেষ করে দরিদ্র, নিপীড়িত এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়নে জোর দেওয়াই এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলে বিভাজন তৈরি করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তাদের সুযোগ দেওয়া উচিত হবে না। ঐক্য, ভ্রাতৃত্ব ও বজায় রাখতে হবে।’

প্রসঙ্গত, ভারতের লোকসভা ও রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিল পাসের পর গত ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে তা আইনে পরিণত হয়েছে। এরপর থেকেই বিক্ষোভ-সহিংসতা বেড়েছে ভারতজুড়ে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লি, মুম্বাই, আসাম, মেঘালয়, ত্রিপুরা, হায়দরাবাদ, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ।

সোমবার দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। বিভিন্ন স্থানে বিক্ষোভ-সংঘর্ষে নিহত হয়েছের ছয়জন।

সংশোধিত আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাস করা অ-মুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন।

‘অবৈধভাবে’ বসবাসের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হবে না। হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের শরণার্থীরা এ সুবিধা পাবে। তবে মুসলিম শরণার্থীরা সে সুযোগ পাবে না।

কিন্তু এ আইন মুসলিম-বিরোধী এবং সাম্প্রদায়িক বলে তীব্র সমালোচনা হচ্ছে মোদি সরকারের। অন্যদিকে ভারতের সীমান্ত এলাকার রাজ্যগুলোর বাসিন্দাদের আশঙ্কা এ আইনের কারণে তাদের অঞ্চলগুলোতে শরণার্থীর ঢল নামবে।

ফলে নতুন এ আইনের প্রতিবাদে পাঁচদিন ধরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটছে সমগ্র ভারতে

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top