logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভারত-বাংলাদেশ ঐতিহাসিক বন্ধুত্বে ফাটলের আশঙ্কা!

ভারত-বাংলাদেশ ঐতিহাসিক বন্ধুত্বে ফাটলের আশঙ্কা!

প্রকাশিত হয়েছে : ৮:৫২:২৬,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১২৩৩ বার পঠিত

সুব্রত আচার্য: প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই ভারতের একমাত্র পরীক্ষিত বন্ধু বলে মনে করা হয়। তবে ক্যাব-এনআরসি ইস্যুতে সেই ঐতিহাসিক বন্ধুত্বে কিছুটা হলেও ফাটল ধরার আশঙ্কা কলকাতার বুদ্ধিজীবী এবং রাষ্ট্রবিজ্ঞানীদের।

১৯৭১ সালে ইন্দিরা-মুজিব চুক্তির মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যাওয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছিল ভারত। মুক্তিযুদ্ধের সময় এক কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় এবং সেনা সহায়তাও দেয় দেশটি। গঙ্গা চুক্তি, স্থল-রেল-বিমান পথে যোগাযোগ, বাণিজ্য বাড়ানোসহ প্রতিবেশী দুই দেশ বন্ধুত্বের প্রমাণ দিয়েছে বারবার।

এবার সেই ঐতিহাসিক মিত্রতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অনুপ্রবেশ ইস্যুকে বার বার সামনে আনা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সংসদে বক্তব্য দেওয়া দু’দেশের বন্ধুত্বে ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অর্কপ্রভ সরকার বলেন, নেপাল অনেকটাই চীনের দিকে ঝুঁকে রয়েছে। শ্রীলঙ্কায় রাজাপাকসে ভাইয়েরা ক্ষমতায় আসায় এবং তাদের অতীত বলে তারা অনেকটাই চীনঘনিষ্ট। শেখ হাসিনা সরকার সত্যিকারেই ভারতবন্ধু বলেই জলসীমান্ত এবং স্থলসীমান্ত নিয়ে যে বিবাদগুলো ছিলো তার নিষ্পত্তি হয়েছে। এমনকি ছিটমহল বিনিময় পর্যন্ত হয়ে গেছে। হঠাৎ করে তাদের বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত করার একটা রাজনৈতিক এবং কূটনৈতিক তাৎপর্য অবশ্যই আছে।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন কলকাতার শিক্ষাবিদ অধ্যাপক ইমানুল হক।

ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হক বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে ভারত চলতে পারবে? সার্বভৌম একটা দেশের নাম করে অন্য দেশের সংসদে বসে এভাবে বলা যায়? তাদের বিদেশমন্ত্রী যেভাবে সফর বাতিল করেছেন তাতে আমি মনে করি তিনি বাংলাদেশের জনগণের যথাযথ সম্মান রক্ষা করেছেন।

তবে এখনই হতাশ হতে রাজি নন অনেকে। তাদের মতে, ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। অচিরেই চলমান সংকট কেটে যাবে বলেও আশা তাদের।

কলকাতার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক অধ্যাপক চারুচন্দ্র কলেজের অধ্যাপক বিমল শঙ্কর চন্দ বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটা খুব শক্তিশালী জায়গায় এই মুহূর্তে রয়েছে। এনআরসি ইস্যুতে সেটা একেবারে নষ্ট হয়ে যাবে, আমি সেটা মনে করছি না।

আসাম, ত্রিপুরা, মেঘালয়ের অস্থিরতা উদ্বেগ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গজুড়েও চড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যে বাংলাদেশেও ভারতবিরোধিতা শুরু হলে বিজেপি সরকারকে মাশুল দিতে হতে পারে বলে মনে করছেন অনেকে। (সময়)

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top