logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ট্রাম্পকে পরাজিত করতে মাঠে কোটিপতি ব্লুমবার্গ!

ট্রাম্পকে পরাজিত করতে মাঠে কোটিপতি ব্লুমবার্গ!

প্রকাশিত হয়েছে : ১১:৩৫:০৪,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করতে প্রতিযোগিতায় নামলেন মার্কিন কোটিপতি মাইকেল ব্লুমবার্গ। ডেমোক্র্যাটিক দলের বাকি প্রার্থীদের দুর্বলতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷

এক কোটিপতি প্রেসিডেন্টকে পরাজিত করতে আরেক কোটিপতি প্রতিদ্বন্দ্বী কতটা কার্যকর হবেন? ঠিক এই প্রশ্ন জাগিয়ে তুলে দেরিতে হলেও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নাম লেখালেন মাইকেল ব্লুমবার্গ৷ নিউ ইয়র্ক শহরের প্রাক্তন মেয়র ও শিল্পপতি হিসেবে তিনি বিরোধী ডেমোক্র্যাটিক দলের চূড়ান্ত প্রার্থী হতে চান৷ তবে তার আগে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে সেরা প্রমাণিত করে তাঁকে দলের মনোনয়ন আদায় করতে হবে৷

রবিবার (২৪ নভেম্বর) নিজের সিদ্ধান্ত ঘোষণা করে ব্লুমবার্গ বলেন, ‘‘ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে ও অ্যামেরিকাকে নতুন করে গড়ে তুলতে আমি প্রেসিডেন্ট হবার প্রতিযোগিতায় নামছি৷” তাঁর মতে, আরো চার বছর ধরে ট্রাম্পের বেপরোয়া ও অনৈতিক পদক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয়৷ উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও অ্যামেরিকায় আগ্নেয়াস্ত্রের কারণে হিংসা বন্ধ করতে তিনি বিভিন্ন গোষ্ঠীকে কোটি কোটি ডলার দান করে ট্রাম্পের একেবারে বিপরীত অবস্থান নিয়েছেন৷ ফোর্বস পত্রিকার তালিকা অনুযায়ী ব্লুমবার্গ অ্যামেরিকার ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন৷

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বামপন্থি নেতা বার্নি সান্ডার্স ডেমোক্র্যাটিক দলের মনোনয়নের জন্য প্রতিযোগিতায় নামলেও ব্লুমবার্গ মার্চ মাসেও নিজেকে সেই প্রক্রিয়া থেকে দূরে রেখেছিলেন৷ ট্রাম্পের বিরুদ্ধে প্রচারের জন্য তিনি নভেম্বর মাসের শুরুতে দশ কোটি ডলার ব্যয় করে প্রচার অভিযানের ঘোষণা করেছিলেন৷ কিন্তু এখন তাঁর মনে হচ্ছে, দলের প্রার্থীতার দৌড়ে যে ১৭ জন নাম লিখিয়েছেন, তাঁরা কেউ ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করার ক্ষমতা রাখেন না৷ তাই তিনি মতবদল করে নিজেই প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করতে চান৷ বাকি প্রার্থীদের সমালোচনা না করে তিনি সর্বশক্তি ব্যয় করে শুধু ট্রাম্পকে নিশানা করবেন বলে জানিয়েছেন৷

কোটিপতি হিসেবে ব্লুমবার্গকে প্রচার অভিযানের জন্য অর্থের বিষয়ে দুশ্চিন্তা করতে হবে না৷ শুরুতেই তিনি আগামী দুই সপ্তাহ টেলিভিশন বিজ্ঞাপনের জন্য প্রায় তিন কোটি ১০ লাখ ডলার ব্যয় করেছেন৷ আর প্রায় তিন মাস পর অ্যামেরিকার প্রতিটি রাজ্যে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে৷ দেরিতে আসরে নামায় ব্লুমবার্গ কিছুটা অসুবিধায় পড়বেন বটে, কিন্তু তা সত্ত্বেও তিনি দমে যাবার পাত্র নন৷ ফেব্রুয়ারি মাসে ৪টি রাজ্যের মনোনয়নের দৌড়ে অংশ না নিয়ে তিনি ৩রা মার্চ ‘সুপার টিউজডে’ থেকে প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিয়েছেন৷

ব্লুমবার্গের সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম হচ্ছে না৷ বার্নি সান্ডার্স এক টুইট বার্তায় লেখেন, ‘‘কোটিপতিদের নির্বাচন কেনার অধিকার রয়েছে, এমনটা আমরা বিশ্বাস করি না৷ সে কারণে মাইকেল ব্লুমবার্গের মতো মাল্টি-বিলিয়নার বেশিদূর এগোতে পারবেন না৷’’

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top