logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইমরান খানের পক্ষে থাকবে পাক সেনা!

ইমরান খানের পক্ষে থাকবে পাক সেনা!

প্রকাশিত হয়েছে : ৪:২৬:১১,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৭৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দুই দিনের আল্টিমেটাম দিয়ে ইমরান খান ও তার মন্ত্রিসভাকে পদত্যাগের দাবি জানানো হয়েছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে।

ইসলামাবাদের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে ইসলামপন্থী দল জমিয়তে উলামায়ে ইসলাম এর নেতাকর্মীরা। দলটির প্রধান মাওলানা ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন আল্টিমেটামের মধ্যে পদত্যাগ না করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এমন পরিস্থিতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে তারা কোনো দলের পক্ষ নেবেনা। সংবিধান ও আইন রক্ষার স্বার্থে নির্বাচিত সরকারের প্রতি তাদের সমর্থন থাকবে। সেনাবাহিনীর মূখপাত্র জেনারেল আসিফ গফুর বলেছেন, আমরা আইন ও সংবিধানে বিশ্বাস করি। কোনো দলকে সমর্থন করা আমাদের কাজ নয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগে দুই দিনের সময় দিয়েছেন দেশটির অন্যতম বিরোধী দল জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, ইমরান যদি এই সময়ের মধ্যে পদ থেকে সরে না দাঁড়ান, তবে ভিন্ন কৌশল নিতে আমরা বাধ্য হবো। এরপরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণে আজাদি মার্চের সফলতা দেখতে চান দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

দলটির নেতা আহসান ইকবাল বলেন, নওয়াজ এই আজাদি মার্চের সফলতা দেখতে চাচ্ছেন।

বিক্ষোভকারীদের সামনে দেয়া এক ভাষণে তিনি বলেন, জনগণের ভোটকে সম্মান না করায় আঞ্চলিক দেশগুলো আমাদের ছেড়ে গেছে।

এদিকে পাকিস্তানের দুটি বড় রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ইমরান খানবিরোধী আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।

নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়ত উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই বিক্ষোভের ডাক দিয়েছেন।-খবর ডন অনলাইনের

দুই দলের নেতাকর্মী ও কর্মকর্তারা বলছেন, তারা ইতিমধ্যে মাওলানাকে সরাসরি বলেছেন যে তারা কেবল জনসমাবেশে অংশ নেবেন এবং কোনো অবস্থান কর্মসূচিতে সমর্থন দেবেন না।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ার পরিপ্রেক্ষিতে নেতাকর্মী ও সক্রিয় ব্যক্তিদের সুনির্দিষ্ট নির্দেশনাও দেয়া হয়েছে বলে ওই দুই দলের নেতাকর্মীরা জানান।

পিএমএল-এনের মহাসচিব আহসান ইকবাল বলেন, আমরা মাত্র একদিন এসেছিলাম। দলটির বর্তমান প্রধান শাহবাজ শরীফের সঙ্গে তিনিও আজাদি মার্চে অংশ নিয়েছিলেন।

এছাড়া নেতাকর্মীদের কেবল একদিন আজাদি মার্চে অংশ নিতে নির্দেশ দিয়েছেন নওয়াজ শরিফ বলে তিনি জানিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির মহাসচিব ফরহাতুল্লাহ খান বাবর বলেন, দলীয় নেতৃবৃন্দ বহুদলীয় সম্মেলনে এটা স্পষ্ট করে দিয়েছেন যে দল অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে অংশ নেবে না।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top