logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি দাতা তুষার ও আলিফ কারাগারে!

ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি দাতা তুষার ও আলিফ কারাগারে!

প্রকাশিত হয়েছে : ১২:২৩:৩৫,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭৩৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ দলের নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির পর আটক ছাত্রলীগের দুই নেতার রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১২ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং হাজী মুহম্মদ মহসীন হল ছাত্রলীগের সাবেক নেতা আবু বকর আলিফ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৮ টায় হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেন তুষার ও আলিফ।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মুহসীন হলে অভিযানে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় পিস্তল, ইয়াবা, লাঠিসোটা, নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা তুষার ও আলিফকে আটক করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মুহসীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান ফরহাদ ইমন পলাতক রয়েছেন।

হল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তুষার হলের ৩১৪ নম্বর কক্ষ দখল করতে যান। বাধা দেন হল শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক উপসম্পাদক রিয়াজ ফরাজী ও হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান। এতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার দিকে প্রথমে জাহিদকে এবং পরে রিয়াজকে কক্ষে ডেকে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তুষার। এ ঘটনার জের ধরে রাত পৌনে ৮টার দিকে হল প্রশাসনের সহায়তায় তুষারের ১২১ নম্বর কক্ষে তল্লাশি চালান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। ওই কক্ষ থেকে একটি গুলি ভরা পিস্তল, ছয়টি ইয়াবা ট্যাবলেট, এক বোতল ফেনসিডিল, সিসি ক্যামেরা, বেশ কয়েকটি রড, একটি খেলনা রাইফেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করেন তাঁরা। তাঁদের আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

পরে মুহসীন হলের ১২১ নম্বর কক্ষটি সিলগালা করে দেয় বিদ্যাল প্রশাসন। যেখানে তুষার ও আলিফ থাকতেন।

এদিকে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য তুষার ও আলিফকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top