logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. পররাষ্ট্রমন্ত্রীকে ‘এমপি’ পরিচয়ে ফোন করা প্রতারক আটক!

পররাষ্ট্রমন্ত্রীকে ‘এমপি’ পরিচয়ে ফোন করা প্রতারক আটক!

প্রকাশিত হয়েছে : ১:৫৪:০৮,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৫৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সংসদ সদস্য (এমপি) পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) তাকে চট্রগ্রামের নিউমার্কেটে নিজ দোকান সাদ্দাম স্টোর থেকে গ্রেফতার করে রোববার (৬ অক্টোবর) সিলেটে আনা হয়। পরে, তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত প্রতারকের নাম আবু তৈয়ব (২৪)। সে চট্টগ্রামের বোয়ালখালি থানার উত্তর কনুজুরী সারোয়াতুলির বাসিন্দা আব্দুল আলীমের পুত্র।

প্রতারণার ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন বলেন, গত ২৫ জুলাই রাত ৯টার দিকে একটি নম্বর থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফোন দিয়ে নিজেকে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পরিচয় দেন এক ব্যক্তি। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তার ভাই দুর্ঘটনায় আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একথা বলে চিকিৎসার জন্য সাহায্য চান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মোবাইল ফোনে বিষয়টি সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে জানান ও সাহায্য করতে বলেন। পরে, একটি বিকাশ নম্বর দিয়ে তাতে ৫০ হাজার টাকা দিতে বলেন অভিযুক্ত তৈয়ব। সাবেক মেয়র কামরানকে তিনি বলেন, আমি দেড় লাখ টাকা পাঠাচ্ছি, ওখান থেকে রেখে দিয়েন। কামরান ওই নম্বরে ৫১ হাজার টাকা বিকাশ করেন, সঙ্গে আরও দুই হাজার টাকা ফ্লেক্সিলোড করে পাঠান। এরপর হাসপাতালে খোঁজ নিতে গেলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। ঘটনাটি তাৎক্ষণিক পররাষ্ট্রমন্ত্রীকে জানান সাবেক মেয়র।

এ ঘটনায় হাসপাতালের এক সেবিকা (নার্স) বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলাটি কিছুদিন তদন্ত করে থানা পুলিশ। পরে, পুলিশ সদর দপ্তর সিলেট পিবিআই’কে মামলাটি তদন্তের নির্দেশ দেয়।

পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন আরও বলেন, তদন্তের দায়িত্ব পাওয়ার পর আদালতের অনুমতিতে চট্রগ্রামে অভিযান চালিয়ে তৈয়বকে গ্রেফতার করা হয়। এছাড়া, যে নম্বরে বিকাশ করা হয়েছিল, ওই নম্বরধারী এহসানুল হক হাসানকে কিছুদিন আগে মাদক মামলায় গ্রেফতার করেছে চট্রগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। তাকেও ওই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করা হবে।

তবে, জিজ্ঞাসাবাদেই তৈয়বের কাছ থেকে পর্যাপ্ত তথ্য পাওয়ায় তাকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন এ পুলিশ কর্মকর্তা।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top