logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. গঙ্গায় প্রতিমা বিসর্জন দিলে জরিমানা ৫০ হাজার!

গঙ্গায় প্রতিমা বিসর্জন দিলে জরিমানা ৫০ হাজার!

প্রকাশিত হয়েছে : ১:৪৯:৫১,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৯৯১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এক আদেশে বলা হয়, পরিবেশ সুরক্ষিত রাখতে দশেরা, দীপাবলি, ছট ও সরস্বতী পূজায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ইতোমধ্যেই পশ্চিমবঙ্গসহ ১১টি রাজ্যকে এ সংক্রান্ত চিঠি নির্দেশনা পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। নির্দেশনায় বলা হয়েছে, গঙ্গা বা তার কোনও উপনদীতে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। এ নির্দেশ অমান্য করা হলে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

শুক্রবার (৪ অক্টোবর) থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে রীতিমতো চিন্তায় পড়েছেন দুর্গাপূজার উদ্যোক্তারা। যদিও সরকারের নির্দেশনায় দুর্গাপূজার উল্লেখ নেই কিন্তু ‘দশেরার’ কথা উল্লেখ থাকায় পূজা আয়োজকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

কেন্দ্রের এ সংক্রান্ত ১৫ দফা নির্দেশনা পশ্চিমবঙ্গ, উত্তরাখ-, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়ঝ-, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, হরিয়ানা, রাজস্থানে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকাতে যাতে এই নির্দেশনা কঠোরভাবে পালন করা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে ব্যাপারে উৎসব শেষে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যকে।

চলতি বছরের শুরুতে গঙ্গার পানি ও সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কে জুলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তা কৈলাস চন্দ্র জানিয়েছিলেন, দূষিত পানির পাশাপাশি গঙ্গা দূষণের অন্যতম কারণ প্লাস্টিক। বিশেষত মাইক্রো প্লাস্টিক। এটি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য সংকট তৈরি করছে। দূষণের কারণে গঙ্গার জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। বহু গাঙ্গেয় জীব, বিশেষত ডলফিন, শুশুক, কচ্ছপ, বিভিন্ন মাছের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে।

কলকাতার বাড়ির পুজো বা উত্তর কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলি এখনও গঙ্গাতেই প্রতিমা বিসর্জনের পক্ষপাতী। এর পিছনে বহু বছর ধরে চলে আসা কিছু নিয়ম বা মানুষের বিশ্বাস জড়িত। রাজবাড়ি বা বনেদী বাড়ির সাবেকী প্রতিমাগুলি গঙ্গা ছাড়া অন্য কোথাও বিসর্জন হবে, সেটা কিছুতেই মেনে নিতে এখন অনেকেই রাজী হন না।

পরিবেশবিদ সুভাষ দত্তের মতে,‘‘প্রতিমার রং-এ সীসা ছাড়াও আরও অনেক রাসায়নিক পদার্থ থাকে। এছাড়া প্রতিমার সঙ্গে যে অঙ্গসজ্জা থাকে সেগুলিকে আগে খুলে রাখতে হয়। অতীতে দেখা যেত কাঠামোগুলি দু’তিন মাস ধরে গঙ্গার পাড়ে পড়ে থাকতে দেখা যেত। ২০০০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে এই নিয়ে লড়াই চালাচ্ছি আমরা। বর্তমানে তাই পরিস্থিতির কিছুটা উন্নতি যে হয়েছে। রাতারাতি হয়তো সবকিছু পরিবর্তিত হবে না। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকা অনুযায়ী অনেক কিছুই করতে বাধ্য হয়েছে কলকাতার পৌরসভা। কিন্তু প্রতিমা পানিতে ফেললে রং পানির সঙ্গে মিশবেই। তাই গঙ্গায় পানি বিসর্জন না হওয়াই ভালো।’’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top