logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সিলেটে চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ট এক যুক্তরাষ্ট্র প্রবাসী!

সিলেটে চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ট এক যুক্তরাষ্ট্র প্রবাসী!

প্রকাশিত হয়েছে : ১:৪৩:১৫,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৮৪৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে বাড়ি করে সন্ত্রাসী ও চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ট এক যুক্তরাষ্ট্র প্রবাসী। এ চক্রের কবল থেকে নিজেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিলেটের পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সাহায্য চেয়েছেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) সিলেট জেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. সুলেমান সাহায্য প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে সুলেমান বলেন, আমি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী এডভোকেট। বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকায় বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করছি। ১৫ বছর আগে আমি ৫ তলা ভবন নির্মাণ যখন শুরু করি তখন ঐ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র এনামুল হক এনাম ও আব্দুস শহীদের ছেলে মাহছুমুল হক রুহেল আমার কাছে চাঁদা দাবি করে। স্থানীয় কমিশনারসহ এলাকার সচেতন মহলকে জানালে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। আমি প্রবাসে থাকায় ওই বাসায় আমার শশুড় থাকেন এবং অনেক সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারিও ভাড়া হিসাবে থাকেন। এনাম ও রুহেল আমার শশুড়কে হয়রানী করতে থাকে। সম্প্রতি আমি দেশে এসে বাসায় উঠলে তারা আবারও ষড়যন্ত্রে মেতে উঠে। আমার শশুড় ১০ হাজার টাকা ভাড়া সাব্যস্তে হবিগঞ্জের চুনারুঘাট থানার দেওর গ্রামের আলী মিয়া মোল্লার ছেলে জাবেদ আহমদকে বাসা ভাড়া দেন। তিনি অগ্রিম বাসাভাড়া দিতে এলে আমি তার ভোটার আইডি কার্ড দিতে বলি। তিনি পরে দিবেন বললে আমি জানিয়ে দেই আইডি কার্ড ছাড়া ভাড়া দেবনা। আমি তাকে এক সপ্তাহের মধ্যে বাসাটি ছেড়ে দিতে বলি। সে অনুযায়ী জাবেদ তার মালপত্র নিয়ে চলে যান।

সুলেমান আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর এনাম ও রুহেল ফয়জুল হক নামক একজনকে নিয়ে বাসায় এসে জানান যে, ভাড়াটিয়া জাবেদ নাকি তার ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসময় তাদের কাছে আরও ৮/১০ জন লোক ছিল। তারা নিজেদের সাংবাদিক মানবাধিকার কর্মী ইত্যাদি হিসেবে পরিচয় দিয়ে আমাদের হেনস্থা করার চেষ্টা করে। পুলিশে খবর দিলে সেদিন তারা এসে তাদের তাড়িয়ে দেয়।

এরপর থেকে এনাম, রুহেল ও তাদের সহযোগিরা বারবার যোগাযোগ করে তাদের ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলে। নইলে তারা ফয়জুল হককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করানোর হুমকি দেয় এবং আমি জানতে পারি যে বালাগঞ্জের চাঁদপুর গ্রামের বাসিন্দা ফয়জুল হক (৩৫) নামক এক ব্যক্তি থানায় মামলাদায়ের করেছেন। তার অভিযোগ আমার বাসায় তাকে নেশাদ্রব্য খাইয়ে শহীদুল, জুবায়ের ও মাসুম নামক তিন ব্যক্তি তার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ঐ মামলায় রহস্যজনক কারণে আমাকে ও আমার শশুড়কে যথাক্রমে ৪, ৫ নম্বর ও সমাজসেবক সিরাজুল ইসলাম কুনু মিয়াকে ৬ নম্বর আসামী করা হয়। আমরা ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন পাই।

কোন প্রমাণ নেই, স্বাক্ষি নেই, এমন একটি সাজানো মামলা অতিদ্রুত রেকর্ড করেন মোগলাবাজার থানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে ৩০ সেপ্টেম্বর আমি এসএমপি কমিশনারের প্রবাসী কল্যাণ সেলে অভিযোগ দাখিল করেছি।

এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতারক চক্রের মূলহোতা এনামুল হক এনাম কখনো নিজেকে সাংবাদিক, কখনো পুলিশের সোর্স আবার কখনোবা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার সহযোগি রুহেল একজন জালিয়াত ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দেশে বিনিয়োগ করে এখানেই স্থায়ীভাবে বসবাসের আশায় এসে আমি আজ পদে পদে এই চক্রের দ্বারা হয়রানির স্বীকার হচ্ছি। এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ভূমিকা না রাখলে আমাকে আবারও প্রবাসে চলে যেতে হবে। তাছাড়া মোগলাবাজার থানার ইনচার্জের ভূমিকাও রহস্যজনক। তাই সুষ্ঠ তদন্তের ব্যাপারে আমি সন্দিহান। এ অবস্থায় মামলাটি পিবিআই, সিআইডি বা কোন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করা জরুরী। এ ব্যাপারে কমিশনারের কাছে আমরা জোরালো দাবি জানিয়েছি।

এছাড়াও সংবাদ সম্মেলনে জালিয়াত এনামুল ও রুহেলের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে সংশ্লিদের কাছে জোর দাবি জানান মো. সুলেমান।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top