logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. আতঙ্ক সৃষ্টি করে পুড়িয়ে দিলো ব্যবসায়ীর বাড়ি!

আতঙ্ক সৃষ্টি করে পুড়িয়ে দিলো ব্যবসায়ীর বাড়ি!

প্রকাশিত হয়েছে : ১:৩৫:৩৭,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৪৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লেদামদী গ্রামে এক ব্যবসায়ীর বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই পরিবার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও থানায় এমন একটি একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদী গ্রামের এছহাক মিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই জেরে মঙ্গলবার সকালে এছহাক মিয়া, তার ভাই হারুন মিয়া, জাকির হোসেনসহ বেশ কয়েকজন আনন্দ বাজার এলাকার ভাড়াটে সন্ত্রাসী ইলিয়াস মিয়া, আমজাদ হোসেন ও মুছাচর এলাকার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি কয়েকটি বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে লেদামদী গ্রামের ব্যবসায়ী শফিউল্লার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। আগুনে ধান, চাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও অনন্য মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়।

পরে এ ঘটনায় একই দিন দুপুরে ব্যবসায়ী শফিউল্লা নিজে বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হত্যা মামলার বাদী ও নিহতের চাচাতো ভাই তাহাসিন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ভাই মাহবুব হোসেনকে হত্যার ঘটনায় মামলা করার পর আসামিরা মঙ্গলবার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার জেঠা (চাচা) শফিউল্লার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ইতিপূর্বেও হত্যা মামলার আসামি এছহাকের নেতৃত্বে আমার আত্মীয় হালিম মিয়া, মামুন মিয়া ও নিহত মাহবুব মিয়ার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এছহাক মিয়া জানান, তিনি বা তার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নন।

থানায় অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ সময় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top