logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. এবার ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা!

এবার ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা!

প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৫৯,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রায় ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হওয়া ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার জেলা জজ আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ওই আদালতের চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বীথি এই আদেশ দেন।

একই সঙ্গে ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে কমিটির কার্যক্রমের ওপর কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না সে মর্মে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্যও নির্দেশ দিয়েছেন।

সংগঠনটির সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর একটি আবেদনের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিএনপি। গত ১৫ জুলাই কাউন্সিলের তারিখ ঠিক হলেও সংগঠনের একটি গ্রুপের বিক্ষোভের মুখে তা বাতিল করে ১৪ সেপ্টেম্বর পিছিয়ে নেওয়া হয়। কিন্তু এক সাবেক ছাত্রদল নেতার মামলায় আটকে যায় ভোট।

পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতা ও আইনজীবীদের পরামর্শে ১৮ সেপ্টেম্বর নির্বাচনের সিদ্ধান্ত দেন। পুলিশি হয়রানির ভয়ে বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় রাতভর ভোটে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মামলার বাদীর আইনজীবী সাত্তার উল্লাহ জানান, গত ১২ সেপ্টেম্বর বাদীর আবেদনে কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। ওই স্থগিতাদেশ থাকার পরও গত ১৯ সেপ্টেম্বর কাউন্সিল করে ছাত্রদলের কমিটি গঠন হয়। তাই সোমবার বাদী ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে মামলাটিতে ১৩ ও ১৪ নম্বর বিবাদী হিসেবে অর্ন্তভুক্ত করার আবেদন করেন। একই সঙ্গে কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞারও আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এদিকে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বেআইনি হয়েছে উল্লেখ করে ঢাকা বারের সাবেক সভাপতি বিএনপিরপন্থি আইনজীবী বোরহান উদ্দিন বলেন, ‘রবিবার আমরা মামলাটিতে বিএনপির পক্ষে বিবাদীদের পক্ষে ওকালতনামা দিয়ে আপত্তি দাখিলের জন্য সময় চাই। আদালত ১৪ অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করেন। সোমবার আমার জুনিয়ররা ওই আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু আদালতের কর্ম সময়ের মধ্যে কোনো আবেদন পড়েনি। সন্ধ্যার সময় শুনলাম নিষেধাজ্ঞার আদেশ হয়েছে।’

আইনজীবী বলেন, ‘আমরা যখন ওই মামলায় ওকালতনামা দিয়েছি তখন আমাদের না শুনে আদালত কোনো আদেশ দিতে পারেননি। তাই আদেশটি বেআইনি হয়েছে।’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top