logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ডিসি-ইউএনও’র উপর নজরদারী বাড়ছে!

ডিসি-ইউএনও’র উপর নজরদারী বাড়ছে!

প্রকাশিত হয়েছে : ৫:০০:৫৪,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের নারী সংক্রান্ত ঘটনা নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। এরপরই নড়েচড়ে বসে সরকার। এরইমধ্যে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।

জানা গেছে, এ ঘটনার জেরে জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদে দায়িত্ব পালন করতে হলে স্বামী, স্ত্রী এবং সন্তানসহ কর্মস্থলে বসবাস বাধ্যতামূলক করা হচ্ছে। মাঠ পর্যায়ের প্রশাসনকে আরো গতিশীল করতে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে সরকারের তরফ থেকে বলা হচ্ছে।

জানা যায়, পরিবার নিয়ে কর্মস্থলে না থাকলে এখন জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের প্রশাসনের অন্য কর্মকর্তাদের পদে নিয়োগ পাওয়া যাবে না। মাঠের প্রশাসনের যে কোনো পদের দায়িত্ব পেতে হলে সেই কর্মকর্তাকে আগেই অঙ্গীকার করতে হবে যে- তিনি সেখানে পরিবারসহ বসবাস করবেন।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জেলা বা উপজেলায় কোনো কর্মকর্তা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকলে তার দায়িত্ব পালনে ঘাটতি দেখা দেয়। এ জন্য মাঠ পর্যায়ে কাজের গতি বাড়াতে সরকারের ভেতরে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কয়েকমাস আগে এই নির্দেশ দিয়েছেন। তা এখন বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, যারা জেলা প্রশাসক হবেন, তাদের পরিবার নিয়ে কর্মস্থলে থাকতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ আছে। শুধু জেলা প্রশাসক নয়, মাঠপর্যায়ের সব কর্মকর্তাদের জন্য এটা প্রযোজ্য।

এদিকে, সুযোগ থাকা সত্ত্বেও এখনো যেসব ডিসি বা জেলা প্রশাসক কর্মস্থলে পরিবার নিয়ে থাকছেন না, সেটি কোনোভাবে বরদাশত করা হবে না- মন্ত্রিপরিষদ বিভাগে থেকে এমন কড়া বার্তা এরইমধ্যে মৌখিকভাবে জানিয়ে দেয়া হয়েছে।

তবে অনিবার্য কারণে কেউ পরিবার নিয়ে কর্মস্থলে থাকতে না পারলে সেক্ষেত্রে কর্মরত ডিসির স্ত্রী কিংবা স্বামী সরকারি চাকরিজীবী হলে কীভাবে তাদের এক জেলার মধ্যে পদায়ন করা যায় সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে।

জানা গেছে, ডিসিদের সার্বিক কার্যক্রম আরো নিবিড়ভাবে মনিটরিং করার উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হয়। গত ৩ সেপ্টেম্বর দুপুরে এ কমিটি প্রথম বৈঠক করে।

এছাড়া, প্রত্যেক ডিসির সার্বিক কর্মকাণ্ড মনিটরিং করতে গঠিত কমিটির বাইরে মন্ত্রিপরিষদ বিভাগের যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজস্বভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে অলিখিত কাউন্টার ইন্টিলিজেন্স প্রতিবেদনও সংগ্রহ করবে।

জানা গেছে, ডিসিরা তাদের অফিসে অবস্থান করছেন কিনা সেটি প্রতিদিন মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে ল্যান্ডফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়। ওই সময় ডিসি বিশেষ জরুরি কোনো কাজে অন্য কোথাও থাকলে সেটিও যাচাই করে দেখা হয়।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ আগস্ট মাসের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, প্রশাসনের প্রয়োজনে নিয়মিত কারণ ছাড়াও শৃঙ্খলাজনিত ও বিভিন্ন কারণে মোট ৩১৬ জন কর্মকর্তা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) রয়েছেন। এদের মধ্যে শৃঙ্খলাজনিত কারণ এবং অতিরিক্ত ছুটিসহ বিভিন্ন কারণে ৯২ জন কর্মকর্তাকে শাস্তি স্বরূপ ওএসডি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডেইলি বাংলাদেশকে বলেন, কোনো ডিসির বিরুদ্ধে অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেলে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হবে। এরপর তদন্ত শেষে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top