logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ১৭ বছরেও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আদেশ!

১৭ বছরেও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আদেশ!

প্রকাশিত হয়েছে : ৯:৪৫:১৩,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশে পলিথিন নিষিদ্ধের আদেশ দীর্ঘ ১৭ বছরেও কার্যকর করতে পারেনি সরকার। ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করার আদেশ জারি করা হলে মাঝেমধ্যে কিছু অভিযান চলে কারখানায়। বন্ধও করা হয়। কিন্তু পরে আবার চালু হয় সেগুলো। আর বাজারের বিভিন্ন গলি-ঘুপচিতে কেজি দরে বিক্রি হয় এই নিষিদ্ধ পণ্য। সেখান থেকে তা যায় দোকানে দোকানে। পলিথিনের কারণে পরিবেশের ক্ষতি, এটা কারো অজানা নয়। তবুও দেশবাসীর যেন তাতে ভ্রুক্ষেপ নেই।

দেখা যায়, মাছ, সবজি বা প্রতিদিনের নিত্যা প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাওয়া মানুষের হাতে ব্যাগের দৃশ্য এখন বিরলই বলা যায়। কারণ, বিক্রেতারা সস্তার পলিথিনে পণ্য বুঝিয়ে দিচ্ছে ক্রেতাকে। নিষিদ্ধ হলেও প্রকাশ্যেই এই ব্যাগে পণ্য নিয়ে ফিরছেন তারা। শুধু কাঁচাবাজারের বেলায় এমনটি হচ্ছে তা নয়, কিছু অভিজাত বিপণি ছাড়া প্রায় সব ধরনের কেনাকাটায় ক্রেতাকে পণ্য বুঝিয়ে দেওয়া হচ্ছে পলিথিনের ব্যাগে ভরে।

অথচ এই চিত্র নব্বইয়ের দশকের শুরুর দিকেও ছিল না। প্রতিটি বাড়িতে বাজারের ব্যাগ ছিল একটি সাধারণ চিত্র। চটের একাধিক ব্যাগ নিয়ে বাজারে যেত মানুষ। একটি মাছ-মাংসের জন্য, অপরগুলো শুকনো পণ্যের জন্য। কিন্তু পলিথিনের সহজলভ্যতায় এই অভ্যাস ভুলে গেছে দেশের মানুষ।

সবজি, ফল, মাংস, চাল এবং মুদির দোকান পর্যবেক্ষণ করে দেখা গেছে প্রায় সবাই পণ্য কিনে তা নিয়ে যাচ্ছেন পলিথিনে করে।

চাহিদা না থাকায় চটের ব্যাগ পাওয়া যায় এমন দোকানের সংখ্যা খুবই কম। আর ক্রেতারাও বেশি পরিমাণ বাজার ছাড়া চটের ব্যাগ কিনতে চান না।

কারওয়ানবাজারে সারি সারি পলিথিনের দোকান রয়েছে। সেখানে কথা হচ্ছিল পাইকারি দোকান ‘শিপন প্যাকেজিং স্টোর’ এর কর্মী গাউছুলের সঙ্গে। তিনি জানালেন, ১৩ থেকে ১৮ ইঞ্চি আকারের রঙিন পলিথিন পাইকারি দরে প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করেন। এরচেয়ে সামান্য বড়গুলো বিক্রি করেন ১৮০ থেকে ২০০ টাকায়।

পলিথিনে করে পণ্য কিনে যাচ্ছিলেন এক ক্রেতা। এর ক্ষতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাসা থেকে ব্যাগ আনা হয় না। তার জন্য পলিথিনে করে বাজার নিয়ে যাচ্ছি। তাছাড়া ব্যাগ সঙ্গে করে বহন করা খুব ঝামেলা।’

কাঁঠালবাগান বাজারে গিয়ে দেখা যায় এক নারী পলিথিনের ব্যাগে করে চাল নিয়ে যাচ্ছেন। খানিকটা পথ যাওয়ার পর ব্যাগের নিচের অংশে ছিঁড়ে সব চাল রাস্তায় পড়ে যায়। খানিকটা চাল ময়লাসহ কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় নিজেই বলছিলেন, বাজারের ব্যাগ না আনায় এই সর্বনাশ হয়েছে।

২০০২ সালে সরকার আইন করে পলিথিন নিষিদ্ধ করে সরকার। তখন বাজারে ব্যাগের ব্যবহারের পাশাপাশি কাগজের ঠোঙা বিক্রি হতো। কিন্তু যথাযথ আইনের প্রয়োগ না হওয়া অল্প কিছু দিন পলিথিন নিষিদ্ধ থাকলেও আবার নিষিদ্ধ পলিথিনে ভরে যায় বাজার।

আইন অনুযায়ী পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণে প্রথম অপরাধে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরের প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন দুই বছর, অনধিক ১০ বছরের কারাদণ্ড বা অন্তত দুই লাখ টাকা, অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অপরাধীরা।

বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের দায়ে অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

পরবর্তী প্রতিটি অপরাধের দায়ে অন্যূন দুই বছর, অনধিক ১০ বছরের কারাদণ্ড বা অন্যূন দুই লাখ টাকা, অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড (জরিমানা) বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অপরাধীরা।

শাস্তি কম না। তবু কেন পলিথিন ব্যাগ বন্ধ করা যাচ্ছে না? বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার সাবেক সাধারণ সম্পাদক এম এ মতিন গণমাধ্যমকে জানান, ‘আইন প্রয়োগে ব্যর্থতার কারণেই নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধ করা যাচ্ছে না। অথচ আমরা সবাই জানি পলিথিন পরিবেশের জন্য খুব ক্ষতিকর তারপরও দিন দিন এটার ব্যবহারকে বাড়াচ্ছি। সরকার কেন আইনের প্রয়োগ দিয়ে এটা বন্ধ করছে না সেটাই আমার বোধগম্য নয়।’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top