হজে শেষে সেখানেই আ’লীগ সভাপতির ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১:০৭:১২,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৩মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃতদেহ সৌদিআরবের পবিত্র মক্কায় দাফন করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ মিশনের তত্ত্ববধানে থাকা সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মরহুম বাবুল মিয়ার সঙ্গে হজ্বে যাওয়া সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আকরাম হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. দিলু মিয়া ও মাওলানা মো. ইয়াকুব মরহুমের সাথে রয়েছেন এবং সব কিছু দেখা শুনা করছেন।
এদিকে বুধবার বাদ এশা মরহুমের জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ নিজ বাড়ি এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।






