রোটারেক্ট ক্লাব কুশিয়ারা’র চাটার্ড প্রেসিডেন্ট অপু সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৯:৫০:০৫,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রোটারি ক্লাব অব সিলেট কুশিয়ারার অভিভাবকত্বে রোটারেক্ট ক্লাব অব সিলেট কুশিয়ারার ২০১৯-২০ রোটাবর্ষের চাটার্ড প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সামাদুল ইসলাম অপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে৭ টায় নগরীর একটি অভিজাত হোটেলে ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব সিলেট কুশিয়ারার ভাইস প্রেসিডেন্ট সাকের আহমদ, সেক্রেটারি রাহুল কান্ত দাশ,জয়েন্ট সেক্রেটারি আবুল হাসনাত, ট্রেজারার জাফর ইকবাল, কমিউনিটি ডিরেক্টর জাহিদুর রহমান, ক্লাব সার্ভিস ডিরেক্টর শাহরিয়ার রুবেল হামিদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর সুলেমান আহমদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো জাকির হোসেন, সার্জেন্ট ইফতানুর হোসেন,মেম্বার সেলিম আহমদ বাবুল, রাসেল আহমদ মান্না, লিটন শীল,আলমগীর আখন্দ প্রমুখ।






