logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. পড়ে আছে সাজানো বাসর ঘর, বর-কনে কবরে চিরনিদ্রায়!

পড়ে আছে সাজানো বাসর ঘর, বর-কনে কবরে চিরনিদ্রায়!

প্রকাশিত হয়েছে : ৩:২৯:২৮,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৫৪০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সাজানো হয়েছে বাসর ঘর, আলোক সজ্জায় সজ্জিত বাড়ি, একটু পরই চলে আসবেন নতুন বধু। এভাবেই অপেক্ষা করছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের বর রাজন শেখের আত্মীয় স্বজন। কিন্তু বর আসলেন ফিরে, তবে লাশ হয়ে।

সোমবার (১৫ জুলাই) কনে নিয়েবাড়ি ফেরার আগেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ ১০ জন নিহত হয়।

সোমবার রাজনের বিয়ে উপলক্ষে দিনভর আলতাফ হোসেনের বাড়িতে ছিল উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজনে ভরপুর ছিল বাড়িটি। মুহূর্তের একটি দুর্ঘটনায় বাড়িতে নেমে আসে শোকের মাতম। ভোর থেকে হাজার হাজার নারী-পুরুষ ভিড় করে কান্নার রোল পড়ে বাড়িটিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের সদ্য বিবাহিত বর রাজন শেখের বাড়িতে গিয়ে দেখা যায় নিস্তব্ধ শোকাবহ পরিবেশ। চোখের পানি ধরে রাখতে পারছেন না দূর-দূরান্ত থেকে আসা শত শত নারী-পুরুষ। সান্ত্বনা দেয়ার ভাষা নেই কারও কাছেই। শুধু কান্দাপাড়া নয়, আশপাশের গ্রামগুলো থেকেও শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। ওই বাড়িতে এসে এমন শোকাবহ পরিবেশ দেখে অজান্তেই চোখের অশ্রু গড়িয়ে পড়ছে অনেকের। সেখানে কথা হয় চুনিয়াহাটি থেকে আসা রাজিয়া খাতুন, কালিয়ার আব্দুল শেখ, মাসুমপুর মহল্লার রাজু, রায়পুরের হাসিনা বেগমের সঙ্গে। তারা বলেন, নাটক সিনেমা ছাড়া এমন দৃশ্য আগে কখন দেখিনি। আল্লাহ এমন শোক যেন আর কাউকে না দেন।

মঙ্গলবারের আগে গতকাল সোমবার সকাল থেকেই উৎসবে মাতোয়ারা ছিল বাড়িটি। অতিথিদের পদচারণায় মুখরিত ছিল বাড়ির আঙিনা। আলতাফ হোসেনের একমাত্র ছেলে রাজনের বিয়ের উৎসবে হাজির হয়েছিল পিতৃ ও মাতৃকুলের আত্মীয়-স্বজনরা।

এ বিষয়ে প্রতিবেশীরা বলেন, আলতাফ হোসেন গরুর ব্যবসায়ী। তার ছেলে রাজন টুইস্টিং মিলের শ্রমিক। বড় মেয়ে স্বর্ণা খাতুনের বিয়ে হয়েছে। ছোট মেয়ে রুপা লেখাপড়া করছে। বাপ-ছেলে মিলে সংসারটা ভালোই চালাচ্ছিলেন। সোমবার রাজনের বিয়ে ছিল উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে। বিয়ের জন্য দুপুরে দুটি মাইক্রোবাসে প্রায় ৩০ জন বরযাত্রী নিয়ে যান তারা। উৎসবমুখর পরিবেশে সেখানে বিয়েও হয়। বর-কনে কবুল পাঠ করে একে অপরকে জীবনসঙ্গী করে নিলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বপ্নগুলো পড়ে রইলো স্বপ্নের জায়গায়। রইলো না স্বপ্ন বোনার মানুষগুলো। ফেরার পথে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বর-কনে। একই সঙ্গে প্রাণ গেল বিয়ে উৎসবের সফরসঙ্গী আটজনের। দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করতে হলো আরও চারজনকে। নিয়তির এ নিষ্ঠুর খেলায় বিয়ে হলেও সুমাইয়া বরণ আর ফুলশয্যা হলো না রাজনের।

এ দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন- রাজনের মামা শামীম হোসেনের একমাত্র ছেলে বায়েজিদ ওরফে আলিফ (৯), রাজনের দাদা কাজিপুরা গ্রামের ভাষান শেখ (৫০), তার ফুপুর শ্বশুর সদর উপজেলার রামগাতী গ্রামের আব্দুস সামাদ (৪৫), সামাদের ছেলে শফিউল ওরফে শাকিল (১৯), ধর্ম বোনের স্বামী সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে শরিফ হোসেন (৩২) ও চাচাতো ভগ্নিপতি রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের আলম মিয়ার ছেলে খোকন (২৪)। নিহত বাকিরা হলেন মাইক্রোবাসচালক নুর আলম স্বাধীন (৫৫) ও তার সহকারী আহাদ আলী (৪৫)। গুরুতর আহত হয়েছেন রাজনের আপন ছোট বোন স্বর্ণা খাতুনের স্বামী সুমন (৩০)। প্রতিবেশীরা আরও জানান, যারা মারা গেছেন তারা একে অপরের আত্মীয়। তাই সবাই শোকাহত।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন

ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন

ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার

ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার

মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন

মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন

লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 

লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 

উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন

উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন

আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা

আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা

সর্বশেষ সংবাদ

আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top