logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সড়ক তুমি কার, সওজ না পৌরসভার?

সড়ক তুমি কার, সওজ না পৌরসভার?

প্রকাশিত হয়েছে : ৯:৩২:১৯,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৫০৭ বার পঠিত

পটুয়াখালী থেকে সুজয় চক্রবর্ত্তী:: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কের কথা শুনলেই আঁতকে ওঠেন যাত্রী পরিবহনে নিয়োজিত হালকা যান চালকরা। কুঁয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতু সংলগ্ন সড়কটিতে বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ক্রমশ: ঝূঁকিপূর্ন হয়ে উঠেছে এ সড়কে। পৌরসভা বলছে এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের, আর সওজ বলছে শেখ কামাল সেতু নির্মানের পর ফেরী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এটি এখন পরিত্যক্ত। তবে গুরুত্বপূর্ন এ সড়কটিতে মেয়র, কাউন্সিলর সহ কতিপয় প্রভাবশালীদের মালিকানাধীন অর্ধশত ইটভাটার ইটবহনকারী থ্রি হুইলার, ব্যবসায়ীদের পন্য বোঝাই ট্রাক, পিকআপ সহ ভারী যানবাহন প্রতিনিয়ত চলাচল করায় ভোগান্তি পিছু ছাড়ছেনা পৌরবাসীর। আর এতে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ্য নারী-শিশু, আদালতে হাজিরা দিতে আসা বিচার প্রার্থী মানুষ সহ ঢাকার বাস ষ্ট্যান্ডে গমনকারী দুরপাল্লার যাত্রীরা।

জানা যায়, পৌরশহরের ফেরী ঘাট চৌরাস্তা থেকে বাস ষ্ট্যান্ড পর্যন্ত জনগুরুত্বপূর্ন এ সড়কের মাত্র কয়েকশ’ মিটার অংশে, শেখ কামাল সেতুর নীচে ও হাসপাতালের সম্মূখে খানা খঁন্দকের কারনে সড়কটিতে ক্রমশ: বাড়ছে নাগরিক দূর্ভোগ। প্রতিদিন ছোটখাটে দুর্ঘটনা ঘটছে এখানে। অথচ সড়কটি রক্ষনাবেক্ষন নিয়ে পৌর কর্তৃপক্ষের কোন দায় নেই। পৌরসভার প্রকৌশলী বলছেন এটি সওজের, আর সওজ বলছে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখছি কি করা যায়। কিন্তু এটি সংস্কারে উদ্দোগ না থাকায় দূর্ভোগ লাঘব হচ্ছেনা নাগরিকদের। হাসপাতাল সড়কের সামনের খানা-খ›ঁদকের উপর দিয়ে অটো রিকশা, মোটর সাইকেল, বাই সাইকেল, রিকশা, নসিমন সহ হালকা যানবাহন চলাচলে পৌরসভার উন্নয়নের চিত্র দেখছেন ভুক্তভোগী যাত্রীরা। গর্ভবতী নারী, শিশু ও বয়োবৃদ্ধদের এ পথ দিয়ে হাসপাতাল যাওয়া এখন অধিক ঝূঁকিপূর্ন। যদিও পৌরসভা কয়েকটি ভাঙ্গা ইটের টুকরো ফেলে আই ওয়াশ মূলক মেরামত কাজ করেছে দু’একবার। কিন্তু তারপরও নাগরিক দুর্ভোগ যেন পিছু ছাড়ছেনা পৌরবাসীর।

পৌরসভার একাধিক নাগরিক জানান, হাসপাতালের সামনের ওই পথটুকু পার হতে হয় এখন যুদ্ধ করে। প্রতিদিনই দুই একটি যানবাহন উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটছে ওখানে। থ্রি-হুইলার সহ ভারী যান চলাচলে শহরের অধিকাংশ সড়কের এখন এমন বেহাল দশা। এছাড়া সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের ফলে সড়ক গুলোতে ব্যবহৃত নি¤œমানের উপকরন সামগ্রী সহজেই ভেঙ্গে আসল চিত্র বেড়িয়ে পড়েছে জন সম্মূখে। পৌর শহরের সাধারন নাগরিকরা হাসপাতাল সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হলেও মুখ খুলছেন না তারা। কেননা মেয়র, কাউন্সিলর সহ প্রভাবশালীদের অর্ধশত ইটভাটার ভারী যান চলাচলে সড়কের বুকে এ খানা-খঁন্দক। তবে এনিয়ে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ্য রোগীর স্বজন সহ আদালত সংশ্লিষ্টরা।

কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: আনিচুর রহমান জানান, প্রতিদিন এ পথে আদালতে যেতে আসতে সমস্যা হচ্ছে আদালতের বিচার প্রার্থী মানুষ সহ কর্মকর্তা-কর্মচারীদের। এটি জরুরী ভিত্তিতে সমাধান হওয়া উচিৎ।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: চিন্ময় হাওলাদার জানান, রোগীদের নিরাপদে হাসপাতালে আসা যাওয়ার এই সড়কটি সবচেয়ে ভাল থাকা দরকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত করে চলাচল উপযোগী করার জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে কলাপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো: মিজানুজ্জামান জানান, ওই সড়কটি সওজ’র। তাই এর সংস্কারে কোন পদক্ষেপ নেই পৌরসভার। সওজ কর্তৃপক্ষ যদি এটি পৌরসভাকে হস্তান্তর করে তবে পৌরসভা ওই সড়কের উন্নয়নে সবরকম ব্যবস্থা নেবে।

সওজ’র নির্বাহী প্রকৌশলী শাহ মো: শামস্ মোকাদ্দের জানান, ওই সড়কটি ফেরী ঘাটের সাথে সংযোগ ছিল। ফেরী চলাচল বন্ধ হয়ে শেখ কামাল সেতুর উপর দিয়ে সড়ক যোগাযোগ শুরু হওয়ার পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। তাই দীর্ঘদিনেও সড়কের ওই অংশে কোন কাজ না হওয়ায় এটি এখন নালায় পরিনত হয়েছে। সড়কটি সংস্কারের বিষয়ে কোন পরিকল্পনা আছে কিনা? -জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top