logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. পুলিশের পিছু ছাড়ছে না বদনাম, এবার ফাঁসলেন এসআই!

পুলিশের পিছু ছাড়ছে না বদনাম, এবার ফাঁসলেন এসআই!

প্রকাশিত হয়েছে : ৯:০৫:২০,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ১৬৩৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: পুলিশ বাহিনীর পিছু থেকে বদনাম ছাড়ছেই না। একের পর এক বাহিনীর কর্মকর্তাদের কৃর্তিকলাপ প্রকাশ পাচ্ছে। শত চেষ্টা করেও ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পারছে না বাহিনীটি। কতিপয় উচ্চাভিলাষী অসাধু কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়ম দুর্নীতির কারণে পুলিশ সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা ছড়িয়ে পড়ছে। ফলে ইমেজ সংকটে পড়েছে গোটা পুলিশ বাহিনী।

এ অবস্থায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন অপরাধ বিশ্লেষকরা।

ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন, বিতর্কিত ডিআইজি মিজান ও অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগের রেশ কাটতে না কাটতে আরো বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। এতে পুলিশ কর্তৃপক্ষ রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়েছে।

https://amaderprotidin.com/2019/8897/

সম্প্রতি একটি ধর্ষণ চেষ্টা মামলা নিতে টাকা দাবির অভিযোগ উঠেছে কাফরুল থানার এসআই আব্দুল কুদ্দুছ বেপারির উপর।

রাজধানীর কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বেপারি ও একটি মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা এরকমই একটি কথোপকথন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অভিযোগ উঠেছে, এসআই কুদ্দুস ধর্ষণ চেষ্টার মামলার তদন্ত করতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর পরিবার থেকে চার হাজার টাকা নিয়েছেন। আরও টাকা নিতে পরিবারকে চাপ দিচ্ছেলেন। পুরো টাকাটাই নেয়া হয়েছিল মামলার জন্য ‘খরচ হবে’ দাবি করে। পরে অবশ্য চাপের মুখে তিনি সেই টাকা ফেরত দিয়েছেন।

ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির একজন ঢাকা টাইমসকে বলেনন, ‘বর্তমানে সে (এসআই) বরখাস্ত আছে। আমরা তার বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দিয়ে দিয়েছি। এখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। ২১ মে বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণি পড়–য়া শিশুকে ধর্ষণের চেষ্টা করেন স্থানীয় এক যুবক। স্থানীয়রা বিষয়টি দেখে ফেলে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবককে মারধর করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পরদিন রাতে শিশুর বাবা কাফরুল থানায় মামলা করতে গেলে পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বেপারি টাকা দাবি করেন। বলেন, ‘টাকা লাগবে। টাকা ছাড়া মামলা চালানো সম্ভব নয়।’ চার হাজার টাকা আদায়ও করেন তিনি। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা নেয়া হয়। ওই মামলার তদন্তভারও থানা থেকে তাকেই দেওয়া হয়।

অভিযোগ, মামলার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের কাছে আবার টাকা চান এসআই কুদ্দুস বেপারি। কারণ হিসেবে বলা হয়, ‘একটি মামলা চালাতে টাকার দরকার হয়’।

বিষয়টি স্থানীয় একটি মানবাধিকার সংগঠনের নজরে আসে। সংগঠনের পক্ষ থেকে মামলার পর কেন ভুক্তভোগী শিশুটির পরিবারের কাছে টাকা চাওয়া হচ্ছে সেটা জানতে চাওয়া হয়। এই নিয়ে পুলিশের এই কর্মকর্তা ও ‘সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’ নামে একটি মানবাধিকার সংগঠনের চেয়ারম্যানের একটি অডিও ভাইরাল হয়।

মানবাধিকার সংগঠনটির চেয়ারম্যান তাসলিমা এসআইয়ের কাছে জানতে চান ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে কি না? তখন এসআই জবাব দেন রাতেই মামলা হয়েছে?

তাসলিমা বলেন, ‘কিন্তু ওদের কাছ থেকে রাতে চার হাজার টাকা নিছেন কেন? এরা গরিব মানুষ। টাকাটা কি খরচের জন্য নিছেন?’

এসআই কুদ্দুস বলেন, ‘মামলাটা ভাই আপনি চালান তো….।’

তাসলিমা বলেন, মামলা চালান মানে? সরকার কি আপনাকে বেতন দিচ্ছে না? এসব মামলায় সরকারের কি কোনো রেসপনসিবিলিটি (দায়িত্ববোধ) নাই? আমাকে মামলা চালাইতে বলছেন মানে? আপনি কী ধরনের কথা বললেন এটা?

এসআই বলেন, ‘একটা মামলা চালাইতে গেলে অনেক কিছু লাগে আপা। আপনি আসেন, কথা বলতেছি।’

তাসলিমা বলেন, ‘অনেক কিছু কী লাগে? এই মামলা চালাতে থানা পুলিশ কিসের জন্য? রাতে যে ওর কাছ থেকে চারটা হাজার টাকা নিছেন, ওর মেয়ে ধর্ষিত হয়েছে। আপনি উল্টো তার থেকে টাকা নিলেন। আরও তিন হাজার টাকা নিয়ে যেতে বলছেন। আর আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান?’

‘চাকরিটা কিসের করতেছেন? সরকার কি আপনাকে আরাম করার জন্য বেতন দেয়? জনগণের টাকায় তো সরকার বেতন দিচ্ছে।’

এসআই কুদ্দুস বলেন, ‘এখানে যে কী পরিমাণ খরচ হয়, সেটা কীভাবে ম্যানেজ করব আপা? অনেক খরচ হয় আপা, অনেক খরচ হয়।’

এই অডিওর সত্যতা সম্পর্কে জানতে ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) খাইরুল আমিন তা নিশ্চিত করেন। বলেন, ‘তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অনুসন্ধান করা হয়েছে। সে যে ভাইরাল হওয়া অডিওতে কথা বলেছে, এটার সত্যতা পাওয়া গেছে। ওই মর্মে একটা রিপোর্টও দেওয়া হয়েছে। এখন তার শাস্তির বিষয়টি উর্ধ্বর্তন কর্মকর্তারা নিশ্চিত করবেন। বর্তমানে এসআই কুদ্দুস বরখাস্ত আছেন।’

শিশুটিকে ধর্ষণ চেষ্টার মামলার অগ্রগতি বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-উল-আলম বলেন, ‘এই মামলার একমাত্র আসামিকে ধরা হয়েছে। আসামি বর্তমানে জেলহাজতে আছে। তবে চার্জশিট (অভিযোগপত্র) এখনও প্রস্তুত হয়নি। সেটা প্রস্তুত করা হচ্ছে।’

মানবাধিকার নেত্রী আনোয়ার-ই-তাসলিমা বলেন, ‘পেশাদার কোনো পুলিশ সদস্য এমনটা করতে পারেন না। ঘটনা শোনার পর আমি এটাকে মানবাধিকার লঙ্ঘন মনে করে সোচ্চার হয়েছিলাম। ওই এসআইকে অনেকবার ফোন দিছি। কথা বলছি। নিজে থানায় গিয়ে টাকা ফেরত নিয়ে ভুক্তভোগীর পরিবারকে দিয়েছি।’

যার বিরুদ্ধে অভিযোগ, সেই এস আই আব্দুল কুদ্দুস ব্যাপারির অবশ্য নাগাল পাওয়া যায়নি গত দুই দিনের চেষ্টাতেও। তার ব্যক্তিগত নম্বরটি কর্মস্থলের কেউ দিতে চাননি।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top