logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. শুধু আশ্বাসই পাচ্ছেন বিশ্বনাথবাসী!

শুধু আশ্বাসই পাচ্ছেন বিশ্বনাথবাসী!

প্রকাশিত হয়েছে : ৯:১৩:০৮,অপরাহ্ন ১৯ জুন ২০১৯ | সংবাদটি ৪৫৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সড়কগুলো ভাঙা বহুদিনের, সংস্কারে কোন উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। অভিযোগ বা যোগাযোগ করলেই শুধু আশ্বাসই দেয়া হয়, কিন্তু কোন কাজ হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন ক্ষোভ প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দাদের।

জানা গেছে, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কসহ উপজেলার প্রায় ১৬টি সড়কই পরিণত হয়েছে বেহাল দশায়। অনেক সড়কে পুকুরের মতো গর্ত হয়ে মরণফাঁদ সৃষ্টি হয়েছে। সড়কগুলো দিয়ে যাতায়াত করলে মনে হয় যেন জনপ্রতিনিধি শুন্য একটি উপজেলা।

দীর্ঘদিন ধরে এসকল বেহাল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছেনা। এতে জনসাধারণকে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়কগুলো ভেঙ্গে যাওয়ায় সময়মতো শিক্ষার্থী ও চাকুরিজীবিসহ লোকজন তাদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে পৌছাতে পারছে না। জরুরী রোগীদের নিয়ে হাসপাতালে যেতে হলে বিপাকে পড়তে হয় অনেককেই। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে বেহাল সড়কগুলো দিয়ে যানবাহনে করে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগিদের।

ওই ১৬টি সড়কের অনেকটির সাথে সরকারি বে-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্টান ও স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্টানের সংযোগ রয়েছে। কিন্তু তার পরও কর্তৃপক্ষ যেন নির্বাক। সড়কগুলো এলজিইডির হলেও নিরুপায় হয়ে বিশ্বনাথ সদর ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের বরাদ্দ থেকে অনেক স্থানে ইটসলিং ও রাবিট ফেলে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করেছেন।

তবে এসকল ভাঙ্গা সড়কগুলো সংস্কারের জন্য নতুন এমপি ও গণফোরাম প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের কাছে জনসাধারণ অনেক বড় প্রত্যাশা করছেন। অতীত যাই হোক তাদের মতে বর্তমান এমপি এসকল সড়কগুলো সংস্কার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। শিগগিরই সড়কগুলো সংস্কারের দাবিতে আগামী রোববার বাসিয়া সেতুর উপর সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্বনাথ বাইপাস ও বিশ্বনাথ-জগন্নাথপুর জনবহুল সড়কের মিয়ার বাজার সীমানা পর্যন্ত বিভিন্ন স্থানে ভেঙ্গে পুকুরের মতো গর্ত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গতবছর বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের চান্দশির কাপন নামক স্থানটি যান চলাচলের অনুপযোগী হলে সেখানে রাজস্ব প্রকল্প থেকে ইটসলিংয়ের কাজ করান বিশ্বনাথ সদর ইউনিয়নরে চেয়ারম্যান ছয়ফুল হক এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীও তার ব্যক্তিগত অর্থায়নে সড়কের বিভিন্ন গর্তে ইটের রাবিট ফেলে জনসাধারণের চলাচলের সুবিধা করে দিচ্ছেন।

এছাড়াও আরও ১৪টি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে। সেগুলো হচ্ছে- কালিগঞ্জ-মনাইকান্দি সড়ক, কালিগঞ্জ-দাউদপুর-সমসপুর স্কুল সড়ক, কালিগঞ্জ-বরইগাঁও-সদুরগাঁও পূর্বের সড়ক, বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়ক, বিশ্বনাথ জানাইয়া-খাজাঞ্চি সড়ক, বিশ্বনাথ-কুরুয়াবাজার-সুরুয়ালা সড়ক, রামপাশা-রাজাগঞ্জবাজার সড়ক, গুলচন্দবাজার-ভুরকি-মুঞ্চিরবাজার-বাংলাবাজার-সিঙ্গেরকাছ সংযোগ সড়ক, রামপাশা-বৈরাগী-সিঙ্গেরকাছ সড়ক, দশপাইকা-হাবড়া-বাগিচা সড়ক, দৌলতপুর পূর্বের সড়ক, দশঘর-মাছুখালি সড়ক, বাগিচা-কজাকাবাদ ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক ও পীরেরবাজার কালভার্ড থেকে ধরারাই-গাজির মোকাম সড়ক।

মিয়ার বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের কাছে আমরা বারবার যোগাযোগ করেছি,  গেলেই তারা আশ্বাস দিয়ে আমাদের ফিরিয়ে দেয়। কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয়নি।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ ভূইয়া সাংবাদিকদের জানান, পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সড়কগুলো ভেঙে যাচ্ছে। তার পরও শিগগিরই সড়কগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে

ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ

৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ

ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী

ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী

ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন

ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন

২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সর্বশেষ সংবাদ

ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top