logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. জঙ্গল থেকে কুঁড়ে পাওয়া নবজাতকের আশ্রয় শিশু পল্লীতে

জঙ্গল থেকে কুঁড়ে পাওয়া নবজাতকের আশ্রয় শিশু পল্লীতে

প্রকাশিত হয়েছে : ৯:২০:৪০,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৮৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ওসমানী নগরে জঙ্গল থেকে ৭ দিন বয়সী জীবিত এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার তাজপুর ইউপির ৭নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির পুকুর পাড়ের জঙ্গল থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান শিশুটিকে উদ্ধার করেন।

পরে শিশুটিকে উপজেলার দয়ামীররস্থ এস ও এস শিশু পল্লীতে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির কেয়ারটেকার মাছ ধরতে বাড়ির পুকুরে যান। এ সময় জঙ্গল থেকে একটি নবজাতক শিশুর কান্না শুনতে পায় কেয়ারটেকার।

বিষয়টি শিক্ষক আরশ আলীকে জানান কেয়ারটেকার। পরে স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষক আরশ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান ও থানার ওসি এমএম আল মামুন ঘটনা স্থলে ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন।

এ বিষয়ে শিক্ষক আরশ আলী থানায় একটি জিডি করেন। এরপর ওসমানীনগর থানার ওসি অভিভাবক হয়ে লিখিতভাবে দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট আবেদন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করেন। শিশুটিকে গ্রহণ করেন এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু পল্লীর স্পন্সরশীপ অফিসার মো. মাজহারুল ইসলাম খান, এস ও এস মা হালিমা খাতুন, শিক্ষক আরশ আলী ও ইউপি সদস্য হাজী মুহিতুর রহমান মোহন। এ ঘটনার সাথে কারা জড়িত তা এখনও জানা যায়নি।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বলেন, শিশুটিকে উদ্ধার করে দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আমি লিখিত আবেদন করি।

এরপর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমানের উপস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করি। এ নির্মম ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানা যায়নি। আমরা ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই আমরা শিশুটিকে উদ্ধার করি এবং শুক্রবার মধ্যরাতেই উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। শিশুটি ভালো আছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top