আটলান্টা ফোবানার উইমেন এন্টারপ্রনার ইভেন্ট এর ব্যাপক প্রস্তুুতি
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৪৩,অপরাহ্ন ২২ আগস্ট ২০২৫ | সংবাদটি ৭০১ বার পঠিত
জুয়েল সাদত :
৩৯ তম আটলান্টা ফোবানার প্রস্তুুতির শেষ ধাপে। সবাই অধির আগ্রহে অপেক্ষায় আছেন ২৯ আগস্টের জন্য।
২৯ শে আগস্ট উদ্ভোধন হতে যাচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে কালারফুল কনভেনশন আটলান্টা ফোবানা।

এবারের ফোবানায় ইউথ ডেলিগেটদের নিয়ে হতে যাচ্ছে, বিশেষ ইভেন্ট। এবারের ফোবানাকে খুব বেশী গুরুত্ব দেয়া হয়েছে ইউথ ফোরামকে বলে জানালেন কনভেনর নাহিদুল খান সাহেল।

অনেক গুলো সেমিনার ও বিশেষ সেগমেন্ট রয়েছে নতুন প্রজন্মের ইন্টারপ্রনোরদের নিয়ে। বিশেষ করে যারা উত্তর আমেরিকার নানা ভাবে সফলতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন তাদের একত্রিত করা হয়েছে ৩৯ তম আটলান্টা ফোবানায়।

এদের মধ্যে সবচেয়ে আলেচিত ব্যাক্তি হিসাবে থাকছেন নাবিহা ইসলাম, জর্জিয়া ষ্টেট সিনেটর নাবিহা আমেরিকার রাজনীতিতে সর্বকনিষ্ট স্টেট সিনেটর ডিস্ট্রিক্ট ৭। নাবিহা ইসলাম এই কনভেনশনে থাকছেন। আটলান্টার বাসিন্দা নাবিহা ফোবানাকে পেট্রন করেছেন গত ১ বছর থেকে।
এবারের আটলান্টা ফোবানার আরো যারা নানা সেগমেন্ট থাকবেন তারা হলেন বাঙালি বোল্ড এন্ড বিউটিফুল ও বাঙালি ওমেন লিডারশীপ উইথ প্রগ্রেস সেগমেন্টে থাকছেন
আরিয়া মুসতারী, মালিকা বেগম, নাবিহা ইসলাম ( জর্জিয়া স্টেট সিনেটর) মুক্তা বেইন, আজমেরী হক, মাহিন তানভীর।
এছাড়াও দি বাঙ্গালীয়ানস স্টোরী টেলিং মিডিয়া এন্ড কালচারাল পাওয়ার সেগমেন্ট এ যারা থাকবেন তারা হলেন আদিবা মোবিন, সিহান চৌধুরী, মহুয়া খাম, জিহান ওয়াজেদ, শম্পা কবির ও ইফতি নিহাল। এরা সবাই উত্তর আমেরিকার মুলধারায় কাজ করছেন।
ফোবানা ইউথ ফোরাম ও কমেডী নাইটে থাকছেন অর্ধশতাধিক পারফর্মার।
হোস্ট কমিটির সিনিয়র কো কনভেনর কাজী নাহিদ জানান, আমাদের রেজিষ্ট্রেশন শেষের দিকে। সব গুলো স্টল শেষ। আমরা ভাল সাড়া পেয়েছি।
হোস্ট মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া বলেন, ইউথ এর জন্য সবচেয়ে বেশী সময় বরাদ্দ দেয়া হয়েছে৷ হোষ্ট কমিটির সভাপতি ডিউক খান, জানান আটলান্টার প্রতি সবার আত্মবিশ্বাসটা বেশী। ইনশাআল্লাহ একটি মানসম্পন্ন ফোবানা হতে যাচ্ছে।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী ও নির্বাহী কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর এবারে ফোবানার নির্বাচনে নাই। দুজনই ব্যাস্ত ফোবানার ৩৯ তম আসরের সফলতা নিয়ে। নির্বাহী সংসদের জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ নির্বাচন নিয়ে ব্যাস্থ। তিনি জানালেন, ফোবানা সব সময় ইউথদের অগ্রাধিকার দিয়ে থাকে। আমরা চাই, তরুনরা ফোবানায় জড়িত হউক।
ফোবানার সক্রিয় সদস্যদের সবাই ব্যাস্থ ২৬ আগস্টের ফোবানার নির্বাচনের ক্যাম্পেইনে। এবারই প্রথম ফোবানার নির্বাচন কনভেনশন এর ২ দিন আগে হচ্ছে।
আগামী ২৬ আগস্ট ফোবানার নির্বাচন এবারের আটলান্টাতে আসছেন মিডিয়া জগতের আইকনরা। ফোবানা ইউথ ফোরাম এর চেয়ারপারসন হিসাবে আছেন ফারিবা হায়দার ও তার টীম। মিডিয়া পার্টনার হিসাবে প্রতিবারের মত প্রথম আলো।
জুয়েল সাদত :
কো কনভেনর ( মিডিয়া)







