বঙ্গবন্ধু’র মত মহানায়ক বার বার জন্মায় না
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:১৪,অপরাহ্ন ১৮ আগস্ট ২০২৫ | সংবাদটি ৮৫০ বার পঠিত
জুয়েল সাদত :

বঙ্গবন্ধুর অবদান কে খাটো করে বাংলাদেশ এগুতে পারবে না। বঙ্গবন্ধু বিশ্ব দরবারে এক বরনীয় বীর।
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন বক্তারা একথা বলেন।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি ভিপি আনোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ লিটনের পরিচালনায়, শোক দিবসের বিশেষ আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগষ্টের নিহতরা সবাই আমাদের স্বজন। ঘুমন্ত অবস্থায় জাতির জনক সহ পুরো পরিবার কে মেরে ফেলা এই বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ন্যাক্যারজনক ঘটনা।
শেখ মুজিবুর রহমানই একমাত্র নেতা যিনি একটি স্বাধীন রাস্ট্রের জন্য, মানুষের অধিকার আাদায়ের জন্য ৩০৫৩ দিন জেলে কাটিয়েছেন। তিনি কোন সাধারণ পর্যায়ের নেতা ছিলেন না৷ আজ বাংলাদেশের মানুষ জাতীয় শোক দিবস পালন করতে পারে না। একটি ফ্যাসিস্ট গোষ্টি বঙ্গবন্ধুর বাড়ী পুড়িয়ে দিয়েছে।

আজ অরাজনৈতিক মানুষেরা তার বাড়ীতে শ্রদ্ধা জানাতে পারে না। আজ বাংলাদেশে জাতীর জনকের স্মৃতি মুছে ফেলা হচ্ছে।
আমরা এরকম অপচেষ্টার নিন্দা জানাই।

সেন্ট্রাল ফ্লোরিডায় বসবাসরত বঙ্গবন্ধুর অনুসারীরা নানা সিটি থেকে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত হন সন্ধ্যা ৭ টায়। জাতীয় সংগীত এর মাধ্যমে শোক সভা শুরু হয়। জাতীর জনকের নানা প্রতিকৃতি দিয়ে সাজানো হয় বোম্বে গ্রীলের ভেন্যুটা।

বাংলাদেশের বিভিন্ন জেলার ও উপজেলার বঙ্গবন্ধু অনুসারীরা শোক দিবসের মুক্ত আলোচনায় আরো বলেন, আজ বাংলাদেশের মানুষ ভাল নেই। ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। আজ জাতীয় শোক দিবসের ছুটি নেই, জাতির জনকের নাম মুছে ফেলা হয়েছে। তবে সারা বিশ্বের বঙ্গবন্ধুর অনুসারীরা আজ ঐক্যবদ্ধ।
আলোচনা সভায় জাতীর জনকের বর্নাট্য জীবন নিয়ে আলোচনা করেন ডা: মুরাদ খান ঠাকুর, প্রকৌশলী ইকবাল হায়দার, ডা: নুরুল আমিন, (অব:) মেজর মুনির, সাব্বির রহমান, জয়নাল চৌধুরী, আজিজুর রহমান, কাজী আসিফ সুকন, শাওন প্রজা ( স্টীভ খান),সাইদ চৌধুরী, পল্লি ইসলাম,
সাংবাদিক- কলামিস্ট জুয়েল সাদত, বাহার হোসেন, সাবেক ছাত্রনেতা আতিক মাহমুদ সাজিদ, নুর মোহাম্মদ,

জসিম উদ্দিন, শামসুদ তোহা, ইউনুস হোসেন, কাজী শাহজাহান, মিজানুর রহমান বাচ্চু, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফিরোজ, কমল হাসান প্রমুখ।








