logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. একজন মিশু। আলোকে যিনি অতিক্রম করেছিলেন

একজন মিশু। আলোকে যিনি অতিক্রম করেছিলেন

প্রকাশিত হয়েছে : ২:৪৫:৩৩,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২২ | সংবাদটি ১৩২৯ বার পঠিত

জুয়েল সাদত

অসাধারন মানুষ বলতে যাকে বুঝায় তিনি ছিলেন মিশফাক আহমেদ মিশু। এক ক্ষনজন্মা সুপুরুষ, আমাদের সিলেটের হিরো৷ দেখতে যেমন হিরো, আবার  মানবিক ও হিরো৷এমন মানুষ কম জন্মায়।

এ সত্য -সত্য নয়।

আমরা মর্মাহত।। শোকাহত।। এ  জীবন এত ছোট কেন। আমাদের আলোর মিছিলের সাথি নামহীন অবস্থায়  খাটিয়াতে।।

” কেউ খাবে, কেউ খাবে না ” তা হবে না। তা হবে না “-  বলে যিনি সিলেট শহর এ মিছিল করতেন আমাদের সাথে,  তিনি শহর ছেড়ে চলে গেলেন অবেলায় । সিলেটের আলোকিত স্বজন মিশফাক আহমেদ মিশু ভাই  নাই। নাই বলা টা যতটা সহজ বাস্তবে অনেক কঠিন। এত প্রানবন্ত একটা সহজ সারল্য পুর্ন জীবনের মানুষ ছিলেন তিনি। ছিলেন, বলতে ও মনটা আবেগাপ্লুত। আমার সাথে শেষের কয়েকটা বছর চলমান ছিল মানবিকতার সারথি হিসাবে৷ 

যদি পেছনে তাকাই সুদর্শন মানুষটা কলেজ জীবনে সমাজতান্ত্রিক ছিলেন, এবং বিশ্বাসটা আজীবন ধারন করে গেছেন। আমরা মে দিবস, শহীদ  জুয়েল – মুনির – তপন কে নিয়ে মিছিল করতাম, বিপ্লব ও সংহতি দিবস ও  কর্নেল তাহের কে নিয়ে মিছিল করতাম।  দাবী আদায়ে সিলেট শহরের রাজপথ কাপানো মিছিলে লম্বা এই ভাইটি মিছিলের পেছনে থাকতেন। কখনও সামনে আসতেন না। আমরা জুনিয়রা সামনে থেকেছি অনেক সময়। সিলেট শহরটা তখন সবুজে পুর্ন ছিল। সবাই সবাইকে চিনতাম।

সেই সময়টা ব্যান্ডের যুগ। সিলেটের প্রথম ব্যান্ড ব্লু ওশেন এ মিশু ভাই ছিলেন। তখন টিভিতে উনাদের ডাক পড়ত। সিলেটের সেই সময়টার ব্লু ওশেন ব্যান্ডটা কে নিয়ে আমাদের অহংকার ছিল। ৬ জন স্বপ্নের মানুষের সাথে তিনি ছিলেন সুপার হিরো। আজও স্মৃতিতে ভাসছে সেই সোনালী দিনের কথা৷ আমি যে সময়টার কথা বলেছি এর পরে, আরও আড়াই দশকে তিনি পাহাড় সমান কাজ করেছেন। যে গুলো অনেকে বলতে পারবেন। বিশেষ করে রজত ভাল বলতে পারবে।

তিনি ব্যবসা থেকে সামাজিকতায় সময় দিতেন। আমেরিকায় স্থায়ী ভাবে চলে আসার কথা ছিল। কয়েকটা বছর পরে হয়ত চলে ই আসতেন। সিলেট ছাড়তেন, এখন তিনি পৃথিবীর কোন প্রান্তেই নেই৷ ভাল মানুষ কম আয়ু নিয়ে আসেন, তাদের তাড়া থাকে বেশী। মিশু ভাই এর ভাল গুনের দিক বিচার করলে তিনি সার্থক জীবন যাপন করেছেন। বয়স কত হবে ৫৫ এর মধ্যে ই হবে। তারপরও এ জীবন যাপিত করেছেন পুরোটাই মানবিক। আসলাম, থাকলাম, চলে গেলাম। রেখে গেলাম বড় বড় চিহ্ন গুলো। আজ নাটক পাড়ায় কান্নার রোল পড়বে। অনেককে ভালবাসতে পারা সার্থক জীবনের উদাহরণ ।  চে গুয়েবারের মত।

উনার পরিবারের প্রতি সমবেদনা। লেখাটা কোথা থেকে কোথায় যাচ্ছে, সাজাতে পারছি না। শহীদ মিনারের বেদিতেই ছিলো সপ্তাহ থেকে সপ্তাহ কাটানো সময়। পরিবারের সাথে সময় না দিয়ে সময় দিয়েছেন সংস্কৃতিতে। বিলুপ্ত প্রায় জাসদের সিলেটের নেতৃত্বে দিয়েছিলেন  মৃত্যুর পুর্ব পর্য়ন্ত। অথচ এই জাসদ টাই এক সময় সিলেট নিয়ন্ত্রণ করত। কেউ দলে না থাকলেও তিনি ছিলেন। এখানেই মিশফাক আহমেদ মিশুর সার্থকতা।

সেই সময়টাতে  ( নব্বই শতাব্দীতে )  তিনি জনপ্রিয় মডেল।  আবার এরশাদ বিরোধী আন্দোলনের যোদ্বা। সিলেটের আইডল, যখন রিস্কা দিয়ে যেতেন – সবাই মিশু ভাই যায় বলে তাকাতো। শোষন বঞ্চনার এই সাথি মানুষের মুক্তির চিন্তা করতেন। সিনেমায় হিরো বা নাটক এ যুক্ত হতে  ঢাকা যান নাই। চাইলেই সবই সম্ভব হত। তিনি মিছিলের মানুষ। সংস্কৃতির সাথে তার সখ্যতা ছিল। তিনি তার জীবনের সেরা সম্মানটা পেয়েছেন। মারা যাবার ১০/১১ ঘন্টা আগে প্রথম আলোর ২৪ বছরের সিলেটের অনুষ্ঠানে মধ্যমনি ছিলেন। সেই ছবিগুলো আপলোড করে তিনি বেশী সময় থাকতে পারেন নি৷

৯৬/৯৭ সালে সিলেটের লতিফ সেন্টারে  উনাদের একটা ইলেকট্রনিকস এর দোকান ছিল। সেখানে ফ্রিজ সহ ইলেকট্রনিকস এর নানা সামগ্রী বিক্রি হত ৷ আমরা সেখানে গিয়ে দেখা করতাম। ব্যবসা করেছেন সততার সাথে৷ ২০১৯ সালে ডিসেম্বরে সিলেট শহীদ মিনারে আমার প্রথম সিডির উদ্বোধনী অনুষ্ঠানে উনাকে টেক্সট করে থাকতে বললাম। তিনি সেই অনুষ্টানে ছিলেন৷ নানা মানবিক কাজে আমাকে নক  করতেন “কলের গাড়ী”র প্রজেক্টে আমি জড়িত হয়ে যেতাম৷ সামান্য সহযোগিতাতেও খুশি হতেন। কত সহস্র মানুষের জীবনে হাসি ফুটিয়েছিলেন তিনি, বলে শেষ করা যাবে না। <

করোনা কালীন সিলেট শহরের মানুষের সেই কঠিন সময়টাতে মিশু ভাই রাত দিন কাজ করেছেন।  বাসায় বাসায় রাতের বেলা খাবার পৌছিয়েছেন অসচ্ছল ও মধ্যবিত্ত সাংস্কৃতিক কর্মীদের।  উনার সেই মানবিক কাজ অনেকের কাছে অনুকরণীয়। তিনি ভাল একজন সংগঠক ছিলেন। কলের গাড়ী নামের সেই ক্যাম্পেইন টা সারা দেশে সমাদৃত ছিল।

আমার সাথে সব সময় কানেক্টেড থাকতেন।
দোয়া করবেন সবাই। অনেক অসহায় মানুষের মুখে যিনি হাসি ফুটিয়েছিলেন, তিনি ইহজাগতিক জীবন ত্যাগ করেছেন। মিশফাক আহমদ মিশু একটি স্বচ্ছল পরিবারের সন্তান হয়েও তিনি অন্যরকম মানবিয় গুণাবলীতে সিলেটের ইতিহাসে স্থান করে নিয়েছেন। অনেকেই আজ উনার জন্য কাদবেন, তারা কেউ উনার আত্বীয় নন। তারপরও তারা আজ কাদছে। হিন্দু মুসলমান সবার হৃদয় ভারাক্রান্ত, গভীর শুন্যতায় পুর্ন সিলেট শহরের আকাশ বাতাস। বাড়িয়ে বলার বা লেখার অবকাশ নেই। যখন কারও মৃত্যু অনেকের জন্য আপসোস এর কারন হয়, তখন সৃষ্টিকর্তা খুশি হন। আমরা এই সৌভাগ্য অর্জন করতে পারব না, হয়ত।

আমি উনার বিদেহী আত্বার শান্তি কামনা করছি। আল্লাহর নিকট অনুরোধ জানাই উনার ছোটখাট ভুলগুলো মাপ করে উনাকে সম্মানিত করবেন। আবার মৃত্যু নিয়ে হাহুতাস করাও ঠিক না, আমাদের সবাইকে ছাড়তে হবে পৃথিবী। সবাই দোয়া করবেন উনার পরিবারের জন্য।

জুয়েল সাদত।
প্রথম আলো,উত্তর আমেরিকা। ফ্লোরিডা। ৫ নভেম্বর ২০২২
আমিন।। আমিন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

সর্বশেষ সংবাদ

ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top