logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. কিডনি চুরির অভিযোগ : সিভিল সার্জনের জিম্মায় অভিযুক্ত

কিডনি চুরির অভিযোগ : সিভিল সার্জনের জিম্মায় অভিযুক্ত

প্রকাশিত হয়েছে : ১১:৩১:১৪,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১৬৮২ বার পঠিত

নাটোরে রোগীর কিডনি চুরির অভিযোগে আটক ডাক্তারকে তিন দিনের জিম্মায় নিয়েছেন জেলা সিভিল সার্জন।

অভিযুক্ত ডাক্তার হলেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ হান্নান। নাটোরের বেসরকারি জনসেবা হাসপাতালে চিকিৎসা করার সময় এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে সিভিল সার্জনের পক্ষে নাটোর সদর থানা থেকে অভিযুক্ত এমএ হান্নানকে ছাড়িয়ে নেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ।

এ ছাড়া আগামী তিন দিনের মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করে অভিযোগকারী ভুক্তভোগী রোগী আসমা বেগমের কিডনি অনুসন্ধানে সকল দায়িত্বও নিয়েছেন তিনি।

তিন দিনের মধ্যে কিডনি অনুসন্ধান করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে থানায় লিখিত ডায়েরি করেছেন ভুক্তভোগীর স্বামী ফজলু বিশ্বাস।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সদর হাসপাতালের আরএমও-এর জিম্মায় চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে। যদি তিন দিনের মধ্যে রোগীর পরীক্ষা-নিরীক্ষায় কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে, তখন অভিযোগ দিলেই তাকে গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিসক ডা. আবুল কালাম আজাদ বলেন, আসমা বেগমের পরিবার ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে নাটোর হাসপাতালে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, অন্য কোনো ক্লিনিকে অথবা হাসপতালে আইভি পরীক্ষা করা হবে। প্রয়োজনে জনসেবা হাসপতাল কর্তৃপক্ষ সে ব্যয়ভার বহন করবে। অথবা রোগীর অভিভাবকরা অন্য কোথাও পুনরায় টেস্ট করাবে। টেস্টে কিডনি নেই প্রমাণিত হলে ফৌজদারী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ কারণে সিভিল সার্জনের পক্ষ থেকে রাত ১০টার দিকে তিনি নিজে জিম্মাদার হয়ে চিকিৎসক ডা এমএ হান্নানকে ছাড়িয়ে নেন। এ সময় বিএমএ ও সাচিব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ভুক্তভোগী বর্তমানে তার নিজ বাড়ি সিংড়া উপজেলার ছোটচৌগ্রামে অবস্থান করছেন। আগামীকাল রোববার পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য আসমা বেগমকে রাজশাহীতে নেওয়া হবে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফজলু বিশ্বাস বলেন, রোগীর সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে তিনি অভিযোগ করে বলেন, আইন-শৃংখলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করছে।

উল্লেখ্য, কিডনিতে পাথর অপারেশনের নামে কিডনি চুরির অভিযোগে শুক্রবার বিকেলে বেসরকারি জনসেবা হাসপাতাল থেকে ডা এমএ হান্নানকে আটক করে পুলিশ। প্রায় দুই বছর আগে ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের স্ত্রী আসমা বেগমকে জনসেবা হাসপাতালে অপারেশন করেন ডা এমএ হান্নান। অপারেশনের পর থেকেই রোগী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। সম্প্রতি আবারো ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডান পাশের একটি কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top