logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. চাল আত্মসাতকারী শায়েস্তাগঞ্জের সেই চেয়ারম্যান বরখাস্ত!

চাল আত্মসাতকারী শায়েস্তাগঞ্জের সেই চেয়ারম্যান বরখাস্ত!

প্রকাশিত হয়েছে : ৮:০৭:৪২,অপরাহ্ন ১২ মে ২০২০ | সংবাদটি ৪৫০ বার পঠিত

হবিগঞ্জ থেকে সংবাদদাতা:: করোনা পরিস্থিতিতে ত্রাণ ও ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে শোকজ করা হয়েছে চেয়ারম্যান মুখলিছকে। উপযুক্ত জবাব না দিলে পরবর্তী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নূরুল ইসলাম বলেন, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়ার বিরুদ্ধে ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। যে কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি আরো জানান, পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান এখন থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দশ কার্য দিবসের মধ্যে সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান উপযুক্ত জবাব দিতে না পারলে পরবর্তী প্রক্রিয়ায় বিভাগীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

অন্যদিকে ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে থানায় মামলা হওয়ার পর আত্মগোপনে রয়েছেন চেয়ারম্যান মুখলিছ মিয়া। ওই ইউনিয়নে কর্মরত ট্যাগ অফিসার ও উপ সহকারী কৃষি কর্মকর্তা জগদীশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তাকে দ্রুত গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে চলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন।

জানা গেছে, নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুক্রবার (৮ মে) অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। এ সময় সরকারি ত্রাণ বিতরণ করার জন্য সেখানে দেওয়া ২ হাজার কেজি চালের মধ্যে পাওয়া যায় ১ হাজার ৭০০ কেজি চাল। যেহেতু ৩০০ কেজি চাল পাওয়া যায়নি, তাই ওই ১ হাজার ৭০০ কেজি চাল জব্দ করেন তিনি।

এছাড়াও সরকারি ত্রাণের পাশাপাশি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। গেল জানুয়ারি থেকে চাল বিতরণের কোনো মাস্টার রোলও সেখানে ছিল না।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top