তারাবীহ ও ঈদের নমাজ ঘরে পড়ার পরামর্শ গ্র্যান্ড মুফতির
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৩৯,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা প্রতিরোধে সৌদি আরবে বাড়িতে তারাবিহ নামাজ আদায়ের নির্দেশনার পর এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে একই পরামর্শ দিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ। খবর রয়টার্সের।
শেখ আবদুল আজিজ বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে মসজিদে রমজানের তারাবি আদায় সম্ভব না হলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এর আগে দেশটিতে আসন্ন রমজানে তারাবি নামাজও বাড়িতে আদায় করতে বলা হয়।
গত মাসের মাঝামাঝি সৌদিতে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পবিত্র মদিনায় মসজিদে নববিতে ইফতার বিতরণের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পবিত্র হজ নিয়েও এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রসঙ্গত শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৮০ এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের।






