সিলেটে সন্দেহভাজন রোগির সাথে বাড়ছে আতঙ্ক!
প্রকাশিত হয়েছে : ৮:১০:৫২,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে করোনা আক্রান্ত একজন সনাক্ত হলেও দিনদিন সন্দেহভাজন রোগী বাড়ছে।
জ্বর, সর্দি, কাশি নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১২ জন রোগি ভর্তি হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সর্বশেষ রবিবার (১২ এপ্রিল) সকালে একই রোগ নিয়ে নতুন একজন ভর্তি হয়েছেন।
করোনা সন্দেহে ভর্তি হওয়া ১২ জনের মধ্যে ৮জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তবে অপর একজন পুরুষ না নারী এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ভর্তি ১২ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন, শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত হাসপাতালে করোনা সন্দেহে রোগী ছিলেন ১১ জন। রবিবার সকালে আরেকজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার শরীরে জ্বর, সর্দি, কাশি রয়েছে। তাদের সবার নমুনা পরীক্ষা করে ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে তাদের কারো শরীরে করোনাভাইরাস আছে কি-না।
সূত্র জানিয়েছে, হাসপাতালে ভর্তি ১২ জনের মধ্যে বেশীরভাগই সিলেট সদর উপজেলার বাসিন্দা।
এদিকে, সিলেটে এক সাথে করোনা সন্দেহের এত রোগী ভর্তি থাকায় মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক।






