logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. সেকেন্ড হোম নিতে বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়ার আহ্বান

সেকেন্ড হোম নিতে বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়ার আহ্বান

প্রকাশিত হয়েছে : ৯:৪৫:৩৫,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৬ | সংবাদটি ২৫৮৫ বার পঠিত

সেকেন্ড হোম নিতে বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়ার আহ্বান

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে :
মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এ প্রসঙ্গে বেশ জোর দিয়ে মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী দাতো সেরি মোহাম্মদ নাজরি বিন আব্দুল আজিজ বলেছেন, ‘আপনারা মালয়েশিয়ায় শুধু বেড়াতে বা শ্রম দিতে আসবেন না। আপনারা এখানে সেকেন্ড হোম নিয়ে বসবাস করুন। এ ব্যাপারে আমি নিজে সহায়তা করবো এবং সব সম্যসা সমাধানে মালয়েশিয়া সরকার সহযোগিতা করবে।’

মালয়েশিয়ায় ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’-এর দ্বিতীয় দিন রোববার পৃথক চারটি সেমিনারের পর সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শনি ও রোববার কুয়ালালামপুরের বার্জায়া টাইম স্কয়ার হোটেলের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’ -এ সম্মেলনের আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার এই মন্ত্রী বাংলাদেশিদের প্রতি গভীর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সম্মেলন। এতো সুন্দর একটি সিদ্ধান্ত নেয়ার জন্য আয়েবাকে ধন্যবাদ। আমি বাঙালিদের প্রতি অতি আকৃষ্ট। কারণ তাদের মধ্যে ভালো একটি সংস্কৃতি রয়েছে। আমি লন্ডনে এক সফরে গিয়ে কোথাও হালাল খাবার পাইনি। শুধু বাংলাদেশিদের রেস্টুরেন্টে সম্পূর্ণ হালাল খাবার পেয়েছিলাম।’

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এটি ভবিষ্যতেও থাকবে। প্রথমেই এই প্রবাসী সম্মেলন কুয়ালালামপুরে করার পছন্দকে স্বাগত জানাচ্ছি। মালয়েশিয়া একটি মুসলিম দেশ। এ দেশের মাটি মুসলমানদের জন্য যতটা নিরাপদ তেমনি অন্য ধর্মাবলম্বীদের জন্যও নিরাপদ। আমি জানি, বিদেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের সংখ্যায় মালয়েশিয়া তৃতীয়।

তিনি আরো বলেন, মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশি কর্মীরা বিশেষ একটি ভূমিকা পালন করছেন। তাদের শ্রমেই মালয়েশিয়ার অর্থনীতি উন্নত হচ্ছে। আমি মালয়েশিয়ানদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা যখন ওমরা করতে সৌদি আরবে যান, এই যাওয়া বা আসা বাংলাদেশ হয়ে যান। কারণ বাংলাদেশ চমৎকার একটি দেশ। মালয়েশিয়ায় এ রকম আরো সম্মেলনের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান দাতো সেরি মোহাম্মদ নাজরি বিন আব্দুল আজিজ।

সম্মেলনে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা, দেশে বিনিয়োগ, জ্বালানি, পরিবেশ, পর্যটন, অভিবাসনসহ উন্নয়নের সব বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুয়ালালামপুর ডিক্লারেশন নামে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন আয়োজকেরা।

দুই দিনের সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। শনিবার প্রথম দিনের অনুষ্ঠানে উদ্বোধনী সেশনের পর শুরু হয় বিশেষায়িত কর্মশালা। এতে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা বাংলাদেশিদের সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। অনেক বিদেশি প্রতিষ্ঠান এখন বাংলাদেশে বিনিয়োগ করে লাভবানও হচ্ছেন। বাংলাদেশের বাইরে যেসব প্রবাসী বসবাস করছেন, তারাও দেশে বিনিয়োগ করতে পারেন।

অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসীরা বাংলাদেশের জন্য বিশেষ অবদান রাখছেন। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের জন্য কোন কোন ক্ষেত্রে আরও কী কী ধরনের অবদান রাখতে পারেন, সেটা আলোচনার জন্যই মালয়েশিয়ায় বাংলাদেশ গ্লোবাল সামিটের আয়োজন করা হয়েছে। এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে প্রবাসী বিশেষজ্ঞদের মাধ্যমে একটি রূপরেখা তুলে ধরা হয়েছে।

সমাপনী সম্মেলনে আরো বক্তব্য দেন আয়েবার সভাপতি প্রকৌশলী জয়নাল আবেদিন, দৈনিক সংবাদ প্রতিদিন সম্পাদক আবেদ খান, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সময় টেলিভিশনের সিইও আহমেদ জোবায়ের, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা। বাংলানিউজের কনট্রিবিউটিং এডিটর মাহমুদ হাফিজ, বিজিএমই’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও অধ্যাপক ফরহাদ আনোয়ার।

প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়ার ব্যবসায়ী মকবুল হোসেন মুকুল, যুক্তরাষ্ট্র প্রবাসী হাকিকুল ইসলাম খোকন, তাহমিনা ওয়াটসন ও মায়া নেহাল, কোরিয়া প্রবাসী আবু বকর সিদ্দিক রানা, সিঙ্গাপুর প্রবাসী এমএ রহীম, মো. সাখাওয়াত হোসেন, সিকদার গিয়াস উদ্দিন, মাহবুব সিরাজ, সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ`র সম্পাদক একেএম মহসীন, অস্ট্রেলিয়া প্রবাসী সরওয়ার কামাল এবং জাপান প্রবাসী শেখ আলীমুজ্জামান, আয়েবার প্রধান উপদেষ্টা আহমেদ সামাদ চৌধুরী, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, ভাইস প্রেসিডেন্ট ফাখরুল আকম সেলিম, নুরুল করিম, রানা তসলিম উদ্দিন, শামসুল আলম লিটন, শরীফ আল মোমিন, সম্মেলনের প্রধান সমন্বয়ক মাঈনুল ইসলাম নাসিম, এমএএইচ ফেরদৌস, শফিক খান, মাহারুল ইসলাম মিন্টু, নাসরিন জাহান ও সাইফুল খন্দকার।

আলোচনা সভা শেষে শান্তা জাহনের উপস্থাপনায় ‘বাংলাদেশ নাইট’ নামক এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় রাত ৯টায়। একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীরসহ প্রবাসের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গ্লোবাল সামিটের রূপরেখা প্রকাশ করেন আয়েবার ভাইস প্রেসিডেন্ট ড জিন্নুরাইন। রূপরেখা প্রকাশের পরপরই ব্যবসায়ী নেতা মো. আতিকুল ইসলাম অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহকে আহ্বায়ক করে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন নামে একটি সংস্থার নাম ঘোষণা করেন।

এ সময় নতুন আহ্বায়ককে স্বাগত জানান সামিটে যোগ দেয়া বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top