logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. মিশিগান বামের ২ দিনের ফ্যাস্টিভ্যালে মানুষের ঢল

মিশিগান বামের ২ দিনের ফ্যাস্টিভ্যালে মানুষের ঢল

প্রকাশিত হয়েছে : ১১:০৭:১০,অপরাহ্ন ০৫ আগস্ট ২০২৫ | সংবাদটি ৭৮৩ বার পঠিত

জুয়েল সাদত :

বাংলাদেশের কৃস্টিকালচার  প্রবাসীদের সামনে তুলে ধরতে গত ১৬ যাবত কাজ করছে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান। ডাইভার্সিটি শহর খ্যাত মিশিগানে শতাধিক সংগঠন।   এর মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান ( বাম)   একটি ভাল সংগঠন। বামের আয়োজনে দুই দিনের  বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন, যেখানে ২৫ হাজার প্রবাসী উপস্থিত হন ।  দেশীয় সংস্কৃতি, ঐক্য ও নানা  সম্প্রদায়ের মহোৎসবে পরিনত হয় ফ্যাস্টিভ্যালটি।

  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM) গর্বের সাথে সফলভাবে আয়োজন করলো ১৬তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল যা অনুষ্ঠিত হয় ২ ও ৩ আগস্ট ২০২৫ তারিখে ওয়ারেন সিটি স্কয়ার-এ। দুই দিনের এই উৎসবে উপস্থিত ছিলেন ওয়ারেন, ডেট্রয়েট, ট্রয় শহরের ২৫ হাজার প্রবাসী।

দুই দিনব্যাপী ফেস্টিভ্যালে বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে।

*প্রথম দিনে মঞ্চ মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ বেলি এবং লোকগানের প্রাণপুরুষ বাউল কালা মিয়া, তরুণ সংগীত শিল্পী অনিক রাজ ও স্থানীয় শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন।

*দ্বিতীয় দিনে হাজারো দর্শকের উপস্থিতিতে জনপ্রিয় পপ তারকা প্রীতম হাসান ও প্রতীক হাসান ভ্রাতৃদ্বয়ের দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। এছাড়াও স্থানীয় ব্যান্ড টেন এন হাফ মাইল ও হৃদম অব বাংলাদেশ। হাওয়াইন গীটারে দেশের গান বাজিয়ে দর্শকদের মন জয় করেন কামাল উদ্দিন।

এ উৎসবে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন, যুক্তরাষ্ট্র সিনেট প্রার্থী আব্দুল সৈয়দ, সম্মানিত সিটি অফ ওয়ারেন মেয়র লরি স্টোন, সম্মানিত মিশিগান স্টেট সিনেটর ম্যালোরি ম্যাকমরো, স্টেট্ রিপ্রেজেন্টেটিভ টনিয়া মেয়ার্স ফিলিপস-এর প্রতিনিধিত্ব করেন- রুথ জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এলিসা স্লটকিন,

মিশিগান ইমিগ্রান্ট অ্যান্ড রিফিউজি কাউন্সিল থেকে আহমাদ আলকাবি ও ইয়ারা শাদ্দা, স্টেট সিনেটর (ডিস্ট্রিক্ট ১০) পদপ্রার্থী অ্যামান্ডা ট্রেপ্পা, অ্যাটর্নি জেনারেল পদপ্রার্থী এলি সাভিট, ইউএস কংগ্রেস পদপ্রার্থী ক্রিস্টিনা হাইনস, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল,

স্টেট রিপ্রেজেন্টেটিভ রন রবিনসন।

আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন :

নিউইয়র্ক থেকে আগত

বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম

বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি ও বাংলাদেশি আমেরিকান কালচারাল  অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ এসোসিয়েশন ট্রাস্টি জুনেদ চৌধুরী, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল,বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ফ্লোরিডার অরল্যান্ডো থেকে আগত মিডিয়া ব্যাক্তিত্ব নর্থ আমেরিকার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সাংবাদিক জুয়েল সাদত।

এছাড়াও উপস্থিতি ছিলেন হেমট্রামিক সিটির মেয়র পদপ্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ, ট্রয় সিটি কাউন্সিল পদপ্রার্থী সাদেক রহমান সুমন, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহিন, এমআইবিএডিসি’র প্রেসিডেন্ট সুলেমান বাহার, সাবেক কাউন্সিলম্যান সিটি অফ হ্যামট্রামেক নাইম চৌধুরী!

শুভেচ্ছা বক্তব্য রাখেন,  কাউন্সিলম্যান জনাথন লেফার্টি, তোফায়েল হোসেন, সানী জায়গীরদার, গিয়াস তালুকদার, বাম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ, বাম ট্রাস্টি মেম্বার আহাদ মোহাম্মদ, বাম এর সাবেক সভাপতি ও ট্রাস্টি মেম্বার মতিন চৌধুরী, ফিটজেরাল্ড স্কুলের সাবেক ফুটবল কোচ গ্যারি স্কোপ,ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট এর ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক, ডেপুটি পুলিশ কমিশনার চার্লস রাস্টন, বাম উপদেষ্টা লুৎফুর বারী নিয়ন, ক্রাইম কমিশনার ও বাম উপদেষ্টা সুমন কবির প্রমুখ।

উদ্বোধনী পর্ব, সভাপতিত্ব করেন : বাম এর সভাপতি জাবেদ চৌধুরী।

সঞ্চালনায়,  বাম এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সুমন কবির ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরী

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের সহিত শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করা হয়। শুরুতে মাইলস্টোন স্কুল ট্র‍্যাজিতে নিহতদের ও নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল আলম এর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য যে, র‍্যাফেল ড্র থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ মাইলস্টোন স্কুলে আহতদের এবং নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলাম এর পরিবারের সহায়তায় প্রদান করা হবে।

সমাপনী পর্বে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সব শেষে সভাপতি জাবেদ চৌধুরী দুই দিনের ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন করায় মিশিগান বাসী ও সকল স্পন্সর, সংগঠক এবং ফেস্টিভ্যালের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দুই দিনের সাংস্কৃতিক পর্ব সঞ্চালনায় ছিলেন, শারমীন তানিম, অদ্বিতি বর্ণা, রাহি এহিয়া ( ডালাস) ।

উৎসব উপলক্ষে BAM তিনটি গৌরবজনক সরকারি প্রোক্লেমেশন (ঘোষণা পত্র) লাভ করে। এগুলো হল  (১)মিশিগান রাজ্য সরকার কর্তৃক গভর্নর, স্টেট সিনেটর ও স্টেট রিপ্রেজেন্টেটিভদের স্বাক্ষরিত একটি প্রোক্লেমেশন।

(২).মার্কিন সিনেটর এলিসা সটকিন কর্তৃক প্রদত্ত একটি প্রোক্লেমেশন, যা বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানের স্বীকৃতি দেয়।

(৩.)ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন প্রদত্ত একটি প্রোক্লেমেশন, যা এই উৎসবের অব্যাহত ঐতিহ্য ও সাফল্যকে সম্মান জানায়।

ফ্যাস্টিভ্যালের শেষ দিনে রাফলে ড্র তে বিজয়ীকে বেঙ্গল মটরস এর জনাব গিয়াস একটি গাড়ী উপহার দেন।

BAM-এর সভাপতি জাবেদ চৌধুরী বলেন,

“এই বছরের উৎসব আমাদের জন্য একটি ইতিহাস তৈরি করেছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণ, প্রখ্যাত শিল্পীদের পরিবেশনা এবং রাষ্ট্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি—সব মিলিয়ে এটি ছিল এক অবিস্মরণীয় সংস্কৃতিক মহামিলন।

ফেস্টিভ্যালে ছিল: ৫৪টি ভেন্ডর স্টল, যেখানে ছিল খাবার, পোশাক, হস্তশিল্প ও অন্যান্য পণ্য,  কমিউনিটি রিসোর্স বুথ মঞ্চের সামনে *VIP আসনের ব্যবস্থা*।

BAM এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী, শিল্পী, স্বেচ্ছাসেবক, স্পন্সর, নিরাপত্তা বাহিনী এবং ওয়ারেন সিটি প্রশাসনকে জানানো হচ্ছে আন্তরিক ধন্যবাদ, যারা এই উৎসবকে সফল করে তুলেছেন।

এক নজরে বাংলাদেশ এসোসিয়েশন অফ মিছিগান-বামের নির্বাহী কমিটি

১. সভাপতি : জাবেদ চৌধুরী

২. নির্বাহী সহ-সভাপতি : বিজিত ধর মনি

৩. সহ-সভাপতি : সাঈদ এম. রহমান শিমু

৪. সহ-সভাপতি : আলী আহমেদ ফারিস

৫. সহ-সভাপতি : লুৎফুর আর. শিলু

৬. কার্যকরী সম্পাদক : আজহার রহমান

৭. যুগ্ম সম্পাদক : তারেক জামান

৮. কোষাধ্যক্ষ : জসিম চৌধুরী

৯. সহকারী কোষাধ্যক্ষ : সাইফ ইসলাম

১০. সাংগঠনিক ও অফিস সম্পাদক : আবেদ মনসুর

১১. প্রচার ও তথ্য সম্পাদক : তাহমিদ চৌধুরী

১২. সহকারী প্রচার ও তথ্য সম্পাদক : মজহারুল আহমেদ

১৩. শিক্ষা ও সাহিত্য সম্পাদক : মীর তানভীর

১৪. ক্রীড়া ও বিনোদন সম্পাদক : লিটন সূত্রধর

১৫. সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক : মো. আহমেদ দীপু

শীর্ষ সংবাদ এর আরও খবর
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

সর্বশেষ সংবাদ

ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top